এক্সপ্লোর

Madan Mitra: চিকিৎসার প্রয়োজনে ছুটিতে অভিষেক, তরজায় সৌগত-মদন

West Bengal News: লোকসভা ভোটে তৃণমূলের বিপুল ভোটে জয়ের পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সেনাপতিত্বের প্রসঙ্গ উঠে আসছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরতিতে যাওয়া নিয়ে সৌগত রায়ের মন্তব্যের পাল্টা এবার মদন মিত্র (Madan Mitra)। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে 'বিরতি' থেকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য অনুরোধও জানালেন। পরামর্শ দিলেন বড় মিছিল করার।

লোকসভা ভোটে তৃণমূলের বিপুল ভোটে জয়ের পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সেনাপতিত্বের প্রসঙ্গ উঠে আসছে। এরইমধ্য়ে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডলে একটি পোস্ট ঘিরে শুরু হয় কৌতুহল। সেখানে তিনি লেখেন, "কিছু চিকিৎসার প্রয়োজনে, আমি সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছি। এই ছুটি আমাকে বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদা অন্বেষণ করতে ও বোঝার সুযোগ দেবে। আমি বিশ্বাস করি যে, রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও খামতি রাখবে না। অভিষেকের 'বিরতি' শব্দ ব্য়বহার নিয়ে শুরু হয় চর্চা।''

 

এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, "ইংল্যান্ড বা পাশ্চাত্যে নিয়ম করে বহু নেতারা হলিডেতে যায়। উইকএন্ডে যায়। ঋষি সুনক দেখুন, জো বাইডেন দেখুন সবাই যায়। আমাদের দেশে যায় না। অভিষেক নিয়ম করে যাচ্ছে, এটা তো ভাল। মনটা রিফ্রেশড হয়ে আসবে, ভাল হবে। মমতা বন্দ্যোপাধ্য়ায় সবসময় কাজ করতেই অভ্যস্ত। উনি তাই করছেন। অভিষেক অনেক মডার্ন স্টাইলে চলার চেষ্টা করে। উনি নিচ্ছেন।''

আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তরজা। সৌগত রায়ের মন্তব্যের পাল্টা কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "টিভিতে সৌগত রায় বলছেন, জো বাইডেন যেমন ছুটি নিত, সেইরকম অভিষেক ছুটি নিচ্ছে। আচ্ছা এটা কোনও কথা হল? আমি যদি বলি আমার কাছে খবর আছে চার্চিলও এরকম ছুটি নিত? এই ধরনের কথাবার্তা বলে, পার্টির যে ছেলেগুলো তাঁদেরকে কনফিউজড করে দেওয়া।'' তিনি আরও বলেন, "সে তো বাংলার চিফ মিনিস্টার নয় যে পরের দিন অফিসে না গেলে কালকে ফাইলগুলো আটকে যাবে। ধরুন যে অভিষেক যদি অফিসে ১০ দিন না থাকে, তাহলে তো বাংলার কোনও অগ্রগতি আটকাচ্ছে না। এই বিরতি তো একটা বিচ্ছিরি বিরতি হয়ে যাচ্ছে। কাল থেকে অভিষেককে আমি অনুরোধ করছি, অভিষেক তুই তাড়াতাড়ি ফিরে আয়, ফিরে একটা মিছিলের কল কর। লম্বা মিছিল। ২ টো মিছিল। ধর্মতলার মোড় থেকে একটা মিছিল যাবে সাউথে, একটা মিছিল যাবে নর্থে। একটা মিছিল যাবে বরানগর, একটা মিছিল যাবে গড়িয়াহাট।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে,' নবান্নে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget