এক্সপ্লোর

Presidency University: বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো-বিতর্ক, এবার মদনের নিশানায় প্রেসিডেন্সি

Madan Mitra On Presidency University: মাঘের শুক্লা পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মেতেছে রাজ্য। আর এরই মধ্যে সরস্বতী পুজো ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

কলকাতা: সরস্বতী পুজো-বিতর্কে (Saraswati Puja 2023) এবার মদন মিত্রর (Madan Mitra)  নিশানায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। ক্যাম্পাসের ভিতরে পুজো করতে না দেওয়ায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি। ধর্মীয় অধিকার খর্ব করার অভিযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

মদনের নিশানায় প্রেসিডেন্সি: প্রেসিডেন্সির ইতিহাসে ক্যাম্পাসে পুজোর রীতি নেই। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রেসিডেন্সির দীর্ঘদিনের রেওয়াজ আজও প্রবহমান। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবার কর্তৃপক্ষের কাছে সরস্বতী করার জন্য আবেদন করা হয়। কর্তৃপক্ষ জানায় ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না। টিপিএমসিপি- র বক্তব্য, ‘ধর্মনিরেপক্ষে রাষ্ট্রে এ কেমন কথা।’ দীর্ঘ টালবাহানা পর অবশেষে প্রেসিডেন্সির মূল গেটের বাইরেই পুজোর আয়োজন রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের। আর এই ইস্যুতে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।                                                     

কী বললেন মদন মিত্র?

এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "প্রেসিডেন্সির গেটে প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2023) ফ্ল্যাগ তুলতে দেওয়া হল না তৃণমূল ছাত্র পরিষদকে, গেটটা তালা দেওয়া, তার সঙ্গে সরস্বতী পুজো করতে দেওয়া হল না। আমার অধিকার পুজো, আমার সোশ্যাল থট করা থেকে আমাকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় করতে দিল না, কেন বন্ধ ছিল, তার জন্য কী এর ভিসিকে ডেকে পাঠাবেন, আমরা কাল আদালতে যাব।''                                           

গত ১৯ জানুয়ারি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে চিঠি দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি চান পড়ুয়াদের একাংশ। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে, পড়ুয়াদের সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে কোনও ধর্মাচারণ হয় না। কিন্তু, প্রেসিডেন্সি কর্তৃপক্ষের এই যুক্তি মানতে রাজি নয় তৃণমূল ছাত্র পরিষদ। এর আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর প্রান্তিক চক্রবর্তী, “আমাদের বলেছে করা যাবে না। আমরা অনুমতি না পেলে কলেজের গেটে করব। শেষমেশ সেই সিদ্ধান্তেই অনড় রইলেন তাঁরা। 

আরও পড়ুন: Saraswati Puja 2023: সরস্বতী পুজোয় পুরনো কলেজে, যোগমায়া দেবীতে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
Kolkata Airport Mosque: নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?

ভিডিও

ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিত পেশ
Chok Bhanga 6ta | বহরমপুরে পুলকারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৪ খুদে পড়ুয়া সহ ৫জন | ABP ANANDA
TMC MLA: জাল নোট মামলায়, আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, কী অভিযোগ ?
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
IVF Treatment: বেশি বয়সে মা হওয়া কি বিপদ? বাড়ছে বন্ধ্যাত্ব? কী চিকিৎসা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget