এক্সপ্লোর

TMC News : মদন মিত্রর গাড়িতে হামলা, ছোড়া হল ডিম, দেখুন সেই মুহূর্তের ভিডিও

Madan Mitra Car Attack : মদন মিত্রর গাড়িতে হামলা, ছোড়া হল ডিম। হঠাৎ দুষ্কৃতীরা চড়াও হয় এবং মদন মিত্রের গাড়িতে হামলা চালায়। গাড়ি লক্ষ করে ইট ছোড়ে তারা। সঙ্গে ডিমও

কলকাতা : মদন মিত্রর গাড়িতে হামলা, ছোড়া হল ডিম। রবিবার সন্ধায় কামারহাটির বিধায়ক মদন মিত্র যখন তাঁর দলীয় কার্যালয়ে বসেছিলেন সেই সময় তিনি খবর পান, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপর বিজেপি সমর্থকরা হামলা চালায়। খবর পেয়ে তিনি সেই এলাকায় ছুটে যান। তখন কামারহাটি কয়েকজন দুষ্কৃতী তাঁকে দেখে অবাক যান। কী জন্য তারা এসেছে তাদের জিজ্ঞাসা করলে সেই দুষ্কৃতীরা চড়াও হয় এবং মদন মিত্রের গাড়িতে হামলা চালায়। গাড়ি লক্ষ করে ইট ছোড়ে তারা। সঙ্গে ডিমও ছোড়া হয়। 

যদিও হামলার সময় গাড়িতে ছিলেন না মদন মিত্র। তবে অভিযোগ, গাড়িটি কিছুটা এগিয়ে যেতে গাড়ির চালককে মারধর করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। একে একে জড়ো হয়ে যায় বিজেপি সমর্থিকরা। তবে এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানান মদন মিত্র। তিনি বলেন, ''আমি MLA অফিসে বসে মিটিং করছিলাম। সেখানে এসে আমায় কামারহাটির কয়েকজন বলল আপনার ওখানে কয়েকজন লোক ভয় দেখাচ্ছে এবং আক্রান্ত হয়েছে। তখন আমি বললাম আমি দক্ষিণেশ্বরেই বাপ্পার অফিসে যাচ্ছি। আমি গিয়ে বসে কার কার বাড়িতে হামলা হয়েছে নোট করছি। হঠাৎ কিছুজন এসে বলল দাদা ১০০-১৫০ জন ছেলে বইক নিয়ে এসে, গলায় গেরুয়া পোশাক দিয়ে যাচ্ছে জয় শ্রী রাম বলে। তাদের মতিগতি ভাল ঠেকছে না। যে ঘরে আমি বসে আছি তার চারিদিকে ২ বার রাউন্ড মারল। ''  

আরও পড়ুন : সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম

উল্লেখ্য, কোথাও তৃণমূল বিধায়কের ছবিতে মারা হচ্ছে জুতো-ঝাঁটা, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ও অভিষেকে বন্দ্যোপাধ্যায়কে ছোড়া হল ডিম, কোথাও আবার জামা খুলে মারা হল তৃণমূল কাউন্সিলরকে। দিকে দিকে প্রাক্তন শাসক দলের নেতা-বিধায়কদের বিরুদ্ধে উপচে পড়ছে ক্ষোভ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ডিম। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সল্টলেকের অফিসে নিয়ে গিয়ে তল্লাশির সময় ধেয়ে এল ডিম। ডিম ছুড়ে তৃণমূল নেতাকে দেখেই চোর চোর স্লোগান। এমনিতেই পালাবদলের পর থেকে দিকে দিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে সাধারণ মানুষ। একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূল কাউন্সিলর থেকে দাপুটে নেতারা। এসবের মধ্যেই গ্রেফতার করা হল তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে।

অন্যদিকে, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল। তাঁকে লক্ষ্য করে দেখানো হয়েছিল কালো পতাকা। হেলমেট পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে বিক্ষোভকারীদের মধ্যে থেকে বের করলেন নিরাপত্তারক্ষীরা। সংবাদ মাধ্যমের সামনেই ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও। চোর চোর স্লোগান তুলে একাধিক ডিম ছুঁড়ে আক্রম করে ক্ষিপ্ত জনতা। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget