এক্সপ্লোর

Madan Mitra News : 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর' কালীঘাট-তৃণমূল ছেড়েই মমতা-শিবির নিয়ে বিস্ফোরক মদন

ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য , জ্যোতিপ্রিয় মল্লিকের পর  এবার মদন-হারা মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : এবার 'কালীঘাট-তৃণমূল'-এ আরও বড় ধাক্কা। 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিলেন মদন মিত্র।  ছাড়লেন 'কালীঘাট-তৃণমূল'-এর সমস্ত পদ। অর্থাৎ ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য , জ্যোতিপ্রিয় মল্লিকের পর  এবার মদন-হারা মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের সমাবেশের ঠিক আগেই 'ঋতব্রত তৃণমূল'-শিবিরে গেলেন মদন মিত্র। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বললেন, 'তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু এঘর থেকে ওই ঘরে গেলাম, বললেন মদন মিত্র। এই বদলকে মদন এক কথা বললেন, 'এ ঝড়ের ইঙ্গিত। বদলের ইঙ্গিত। ঝড় উঠেছে বাউল বাতাস ...' । মদন মিত্র বলেন 'আমি তৃণমূলে ছিলাম। তৃণমূলেই রইলাম। শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল। এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে। আমি খাটিয়ার দিকটাই...'। 

'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার পরই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন মদন মিত্র। তিনি বলেন, "একজন মানুষের জন্য একটা জাতকে বিসর্জন দিতে পারি না।" একইসঙ্গে তাঁর অভিযোগ, "দল চালায় দলের সেনাপতি। কিন্তু সেই সেনাপতি দলকে ঠিকমতো চালাতে পারছে না।" মদন মিত্র আরও দাবি করেন, বর্তমানে দলের অন্দরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাঁর কথায়, "এখন দল ভয়ে কাঁপছে।" যদিও তিনি কারও নাম নেননি, তবে তাঁর মন্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই, তা মোটামুটি স্পষ্ট। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মদন মিত্র বলেন, 'অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শোনে না। নিজে যেটা মনে করে সেটাই করে। ' কবিতার ছন্দে তিনি বলেন, 'জীবন-মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। জীবন-মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে, কী হবে, আর কী হবে না।'  অন্যদিকে এই পরিস্থিতিতে জানিয়েও মদন মিত্র কৃতজ্ঞতা জানালেন , 'আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের, তাঁকে সম্মান জানিয়ে, তাঁকে ধন্য়বাদ জানিয়ে, দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম-বেশি করার, আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূল কংগ্রেসের ন্য়াশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টির জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে, সমস্তরকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। '          

মদন মিত্রের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, দীর্ঘদিন ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২১ জুলাইয়ের কর্মসূচির ঠিক আগে তাঁর এই পদক্ষেপ 'কালীঘাট-তৃণমূল'-এর জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, যোগদানের আগেই নতুন শিবিরের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন মদন মিত্র। মঙ্গলবার তিনি 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার তালতলার বাড়িতে যান। যদিও সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না সন্দীপন সাহা। পরে স্বর্ণকমল সাহার ফোন থেকে সন্দীপন সাহার সঙ্গে কথা বলেন মদন মিত্র। সন্দীপন সাহার দাবি, ফোন করে মদন মিত্র নিজেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর দুই পক্ষের মধ্যে আলোচনা এগোয় এবং শেষ পর্যন্ত বুধবার আনুষ্ঠানিকভাবে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেন কামারহাটির বিধায়ক। 

ফলে, একের পর এক প্রবীণ ও পরিচিত নেতার 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার ঘটনায় রাজ্যের রাজনৈতিক সমীকরণ আরও বদলে যাচ্ছে। বিশেষ করে ২১ জুলাইয়ের সমাবেশের আগে মদন মিত্রের এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের জন্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget