এক্সপ্লোর

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

Jharkhand Bandh Today : প্রশ্নের মুখে পড়ল হেমন্ত সোরেনের সরকার। পড়ুয়াদের 'বিধানসভা ঘেরাও' অভিযানে চালানো হল জলকামান!

রাঁচি : ইন্ডি জোটের শরিক, JMM-কংগ্রেস জোটের হাতে থাকা ঝাড়খণ্ডের রাঁচিতে চাকরি দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তাল হল রাজনীতি। প্রশ্নের মুখে পড়ল হেমন্ত সোরেনের সরকার। পড়ুয়াদের 'বিধানসভা ঘেরাও' অভিযানে চালানো হল জলকামান । আর এই ঘটনার প্রতিবাদেই আজ, মঙ্গলবার, রাজ্যজুড়ে বনধ ডাকল বিজেপি। পরীক্ষার্থীদের উপর পুলিশের এই নির্মম আচরণের কড়া সমালোচনা করেছে ঝাড়খণ্ড বিজেপি। দলের ঝাড়খণ্ড সভাপতি আদিত্য সাহু স্পষ্ট জানিয়েছেন,  JPSC-JSSC পরীক্ষার্থীদের উপর পুলিশের এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। বহু ছাত্রছাত্রী আহত হয়েছেন।  ঘটনার প্রতিবাদেই পথে নামবে BJP।  

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চরম অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন পরীক্ষার্থীদের একাংশ। এই আন্দোলনই নতন করে অক্সিজেন পেয়েছে যন্তরমন্তরে জেন-জি-র আন্দোলনের পরে। সোমবার সেই আন্দোলন আরও বড় আকার নেয়। আন্দোলনকারীরা CBI বা অন্য কোনও এজেন্সিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। পরীক্ষা বাতিল করে প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানান। সোমবার ছিল তাঁদের আন্দোলনের ১৭তম দিন। পড়ুয়াদের আটকাতে কাঁটাতারের স্পাইরাল ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। এখানেই শেষ নয়, আন্দোলন দমিয়ে রাখতে  জলকামান ছোড়ে পুলিশ । লাঠিচার্জ করে।  কাঁদানে গ্যাসের শেল ফাটায়।   টানা ৯ দিন ধরে রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনশন চালিয়ে যাচ্ছেন ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। অ্যাম্বুল্যান্সে চাপিয়ে এদিন ঝাড়খণ্ডের পুরনো বিধানসভা ভবন অবধি তাঁকে নিয়ে আসা হয়। 

এই ঘটনার চরম নিন্দা করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। অন্যদিকে ঝাড়খণ্ড BJP সভাপতি আদিত্য সাহুও সমালোচনার সরব।  ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরীক্ষার্থীদের উপর লাঠিচার্জে অত্যন্ত নিন্দনীয় ।  নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং চাকরি নিয়ে দুর্নীতির মতো অভিযোগের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পথে নামবে বিজেপি। তিনি আরও বলেন,এই ছাত্রছাত্রীরা ঝাড়খণ্ডেরই সন্তান এবং তাঁদের দাবির সমর্থনে BJP মঙ্গলবার রাস্তায় নামবে।    রাজ্যজুড়ে সেদিন বন্‌ধের ডাক দিয়েছেন তাঁরা।  এখন বিজেপির ডাকা  বন্‌ধের প্রভাব সাধারণ জনজীবনে কতটা পড়ে সেটাই দেখার। এখন পরীক্ষার্থীদের অভিযোগের সমাধানে সরকার কী পদক্ষেপ নেয় , আন্দোলন কোন পথে এগোয়, বলবে সময়।   

 

                                          

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget