এক্সপ্লোর

Madan Mitra : "বান্ধবী ছাড়া জীবন মরুভূমি !" অকপট মদন ; কী বললেন পার্থ-প্রসঙ্গে ?

TMC MLA on Partha Chatterjee : রবিবার সন্ধেয় কসবার একটি মোবাইল দোকানে গিয়েছিলেন মদন মিত্র...

কলকাতা : আবারও তিনি পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে নিজের মতামত জানালেন। উঠে এল 'বান্ধবী-প্রসঙ্গ'ও। আর এব্যাপারে নিজের স্বভাব-সিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra) জানিয়ে দিলেন, "বান্ধবী ছাড়া জীবন মরুভূমি!"

পার্থ-প্রসঙ্গে মদন-

রবিবার সন্ধেয় কসবার একটি মোবাইল দোকানে গিয়েছিলেন মদন মিত্র। সেখানেই এবিপি আনন্দ-র প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকার চলাকালীন উঠে এল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে চর্চার প্রসঙ্গ। এব্যাপারে অকপট মদন বললেন, "পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা হচ্ছে, দুর্নীতি কী হয়েছে তা নিয়ে। আমার বক্তব্য হচ্ছে, আমি আমার বান্ধবীকে কিছু দিলে তার ডকুমেন্ট থাকবে। কোথা থেকে কিনলাম, কোথা থেকে পেলাম সব থাকবে। প্রশ্নটা বান্ধবীকে নিয়ে নয়, প্রশ্নটা দুর্নীতি নিয়ে। একদিকে দেখা যাচ্ছে, ভিন রাজ্যের বিধায়করা শাড়ি কেনার নাম করে ৪০-৮০ লক্ষ টাকার শাড়ি কিনতে চলে আসছেন। মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষের টাকা নিয়ে নিজের আনন্দ ফূর্তির জন্য যদি সেই টাকা বান্ধবীকে খুশি করার জন্য ব্যবহার করি সেটা অন্যায়।"

আরও পড়ুন ; "পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন !" নিজেকে 'চুনোপুঁটি' বললেন মদন

তৃণমূল বিধায়কের আরও বক্তব্য, "পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনায় যাব না। কারণ, উনি অনেক বড় মন্ত্রী ছিলেন। অনেক বড় নেতা। আমার বান্ধবীরা কিন্তু ঝালমুড়িতেও খুশি হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে শুধু এটুকু বলব, দল যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমি একমত। মানুষকে প্রতারণা করে, বন্ধুত্ব কেন, সংসার ধর্মও পালন করা যায় না। আমার একমাত্র সহচরী, আমার স্ত্রী।"

পার্থ-অর্পিতার 'ঘনিষ্ঠতা' তত্ত্বের আবহে দিন দুয়েক আগে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এখনও আপনি এক নম্বরে নাকি পার্থদা টপকে গেছেন ? এপ্রসঙ্গে মদন বলেছিলেন, "এব্যাপারে পার্থর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারব না। কারণ, পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন, সেই পারফরম্যান্সের কাছে আমি চুনোপুঁটি।"  

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget