এক্সপ্লোর

Madan on Partha : "পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন !" নিজেকে 'চুনোপুঁটি' বললেন মদন

TMC MLA on Partha : ইডি-র হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : দল দূরত্ব বাড়িয়েছে। খোয়াতে হয়েছে মন্ত্রিত্ব, দলীয় একাধিক পদ। শুধু তা-ই নয়, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের একাংশও তাঁকে নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন প্রকাশ্যে। এবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে খোলামেলা কথা বললেন তৃণমূল বিধায়ক তথা দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মদন মিত্র (Madan Mitra)। "পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তা পাপ", বলে সরাসরি সমালোচনা করেছেন তিনি। এর পাশাপাশি তাঁর গলায় শোনা গেছে কটাক্ষের সুরও। বললেন, "পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন, সেই পারফরম্যান্সের কাছে আমি চুনোপুঁটি।" 

ইডি-র হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। গতকালই দলের একাংশের সমালোচনার পর মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থকে। এই ইস্যুতে এবার নিজের মতামত জানালেন মদন মিত্রও। 

কী বলছেন মদন ?

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ পরিচয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্যায়কে আমি '৭২ সাল থেকে চিনি । এক কলেজের ছাত্র। আমার থেকে এক বছরের সিনিয়র ছিলেন। ৫০ বছর তাঁকে খুব কাছ থেকে দেখছি। এ ব্যাপারে বলতে কোনও দ্বিধা নেই, যে ঘটনাটা ঘটেছে তা খুবই দুঃখের। মদন মিত্র বা কেউ কোন মহিলার সঙ্গে বন্ধুত্ব করছেন, কোথায় খেতে যাচ্ছেন- এর মধ্যে কোনও পাপ নেই। কিন্তু, পার্থ যেটা করেছেন তার মধ্যে পাপ আছে। এতগুলো লোকের চোখের জল ! আমি এটা বিশ্বাসই করতে পারছি না যে, পার্থ চট্টোপাধ্যায় এই কাজ করতে পারেন। সৌগত রায় আমাদের সাংসদ, তিনিও এই ক্লাব টাউনেই থাকেন। গতবার যখন '১১ সালে বিধানসভায় জিতি, তখন ক্লান্ত হয়ে ওই ক্লাব টাউনেই থাকতাম। ক্লাব টাউনে থাকাটা কোনও অপরাধ নয়।" 

অর্পিতা কী তাঁর বান্ধবী ? এপ্রশ্নের উত্তরে স্পষ্টভাবে মদন জানান, পরিচিত তো নিশ্চয়ই। খুবই ভালভাবে পরিচয়। আমি ওঁর মা-কে চিনি। উনি আমার ভোটার। কিন্তু, কখনোই ভাবতে পারিনি বা বলেননি যে, দাদা আমি অসুবিধায় আছি।  

তিনি বলেন, "মদন মিত্রের সঙ্গে এলাকার  মানুষের যোগাযোগ আছে। কিন্তু, যাঁরা দুর্নীতি করেন, লুকিয়ে রাতের অন্ধকারে টাকার মেশিন গোনা নিয়ে আসনে তাঁদের সঙ্গে মদন মিত্রের যোগাযোগ নেই। এটুকু বলতে পারি, যে ক'দিন ওকে দেখিছি আমার কাছে ওঁর আচরণে এমন কিছু লাগেনি। তবে, এটা আমি শুনেছি, পার্থদার ঘনিষ্ঠ। আমি কী করে জানব, রাতের অন্ধকারে কোথায় কী হচ্ছে। আমি তো রাতের অন্ধকারে ঘুরে বেরাই না।"

এরপরই বর্ষীয়ান এই রাজনীতিককে জানতে চাওয়া হয়, এই ঘটনার পর নতুন বান্ধবী তৈরি করার ক্ষেত্রে মদন মিত্র কি সতর্ক হচ্ছেন ? উত্তরে তিনি বলেন, একেবারেই সতর্ক হচ্ছি না। আজই আমার নতুন দুই জন বান্ধবী হয়েছে। বিদেশ থেকে এসেছে। ও লাভলী। আমরা খেতেও যাব ডিনারে। তবে, কোনও বান্ধবীকে অন্যায়, দুর্নীতির টাকা দিতে প্রস্তুত নই  । কারণ, আমার কাছে কোনও দুর্নীতিওয়ালা টাকা নেই। কোনও বান্ধবী ডেকে খাওয়ালে অন্যায় কী আছে ? 

পার্থ-অর্পিতার এই 'ঘনিষ্ঠতা' তত্ত্বের আবহে তাঁকে প্রশ্ন করা হয়, এখনও আপনি এক নম্বরে নাকি পার্থদা টপকে গেছেন ? মদন বলেন, "এব্যাপারে পার্থর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারব না। কারণ, পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন, সেই পারফরম্যান্সের কাছে আমি চুনোপুঁটি।"   

 

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget