এক্সপ্লোর

Madan Mitra: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়িনি, ওখানে যত দিন যাচ্ছে, হাওয়াটা কমে যাচ্ছে; কেমন একটা দম বন্ধ', ঋতব্রত শিবিরে যোগ দিয়েই বললেন মদন মিত্র

Madan Mitra on Mamata-Abhishek: ছেড়েও আমার আনন্দ। আহ কী আনন্দ আকাশে বাতাসে। কী খোলা হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে, হাওয়াটা কমে যাচ্ছে। কেমন একটা দম বন্ধ, দরজা বন্ধ: মদন মিত্র

কলকাতা: শিবির বদলেছেন মদন মিত্র। কালীঘাট ছেড়ে তিনি এসেছেন 'ঋতব্রত তৃণমূলে'। আর এখানে এসেও তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তিনি ছাড়েননি। বরং দলের বড় পদগুলো তিনি ছেড়ে দিয়েছেন। এর সঙ্গে যোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে, হাওয়াটা নাকি কমে যাচ্ছে।

আরও পড়ুন: 'অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা', কালীঘাট ত্যাগী নেতা-নেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 

মদন মিত্র বললেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়িনি। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হহত যদি তৃণমূলের হাত হয় তাহলে আমি তৃণমূল ছাড়িনি। তৃণমূলের ছিলাম, তৃণমূলে আছি। তৃণমূলে আমার অনেক অলঙ্কার ছিল। কানের গয়না, নাকের নথ, গলার হার; এবং পদগুলো খুব বড় বড় পদ। 'পার্টি জেনারেল সেক্রেটারি', 'চিফ হুইপ'; আমি ছেড়ে দিয়েছি। তবে, ছেড়েও আমার আনন্দ। আহ কী আনন্দ আকাশে বাতাসে। কী খোলা হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে, হাওয়াটা কমে যাচ্ছে। কেমন একটা দম বন্ধ, দরজা বন্ধ, কেন খুলে দিচ্ছেন না? কী করবেন?"

পশ্চিমবঙ্গে কী হয়েছে? সেটা দেখার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বললেন, ব্যবসায়ীদের একটা তালিকা বানাতে। কামারহাটির বিদয়ক বললেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, আপনি যতবার বিদেশ গিয়েছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গিয়েছেন, তাঁদের একটা তালিকা বানিয়ে দেখবেন কী হয়েছে পশ্চিমবঙ্গে।"

আরও পড়ুন:  '...হঠাৎ করে ৫০০ কোটি টাকা ঢুকে গিয়েছে', 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় 

কেন কালীঘাট ছেড়ে এলেন মদন মিত্র? কেন শিবির বদলালেন তিনি? স্পষ্ট জানালেন, "আমার ছাড়ার একটাই কারণ, আমরা সোজাসুজি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, তুমি এখন কিছুদিনের জন্য ছেড়ে দাও। দায়িত্ব আমাদের দাও। ও বলল, না আমি ছাড়ব না। তো এই যে, ছাড়ব না। এই যে ৪৪০ কোটি, এই যে প্লেন, এই সব কিছু আমদ মুখ পুড়িয়ে দিল। যতবার ও প্লেনে চড়েছে, সেই টাকাটা যদি মাঝারি মাপের বিধায়ক বা নেতৃত্বকে ঘোরাত, অনেক ভাল রেজাল্ট হত। তাগড়া তাগড়া মিছিল করত, অনেক ভাল রেজাল্ট হত।"

রাজনীতি যে কত কঠিন, সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একপ্রকার কটাক্ষ করলেন তিনি। মদন মিত্র বললেন, "কিন্তু কিছু না করে, সব থেকে বড় কথা হচ্ছে, অভিষেক নিশ্চিত ছিল যে ২৫০ সিট নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল। রাজনীতি এতটাও সহজ নয়। দুটো ইংরেজি বলতে পারলে আর জিন্স প্যান্ট পরতে পারলে আর গাড়ির মাথায় উঠে বলতে পারলে হয় না।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget