এক্সপ্লোর

Mamata Banerjee on Annapurna Bhandar: '...হঠাৎ করে ৫০০ কোটি টাকা ঢুকে গিয়েছে', 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee on Annapurna Yojana: ফেসবুক লাইভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন অন্নপূর্ণা যোজনা নিয়েও। তিনি বলেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের অনেকের নামও বাদ পড়েছে অন্নপূর্ণা যোজনায়।

কলকাতা: ফেসবুক লাইভে এলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একাধিক বিষয়ে, একাধিক ব্যক্তিকে তিনি নিশানা করলেন। তাঁর মুখে শোনা গেল যখন তৃণমূল ক্ষমতায় ছিল না তখনের কথা। আবার শোনা গেল তৃণমূলের শাসনকালের কথাও। এই সবের মধ্যেই তিনি তুললেন অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গও।

আরও পড়ুন: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ 

তৃণমূল আমলে শতাধিক সামাজিক প্রকল্প ছিল, এদিন ফেসবুক লাইভ থেকে জানালেন রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও তিনি আঙুল তুললেন কেন্দ্রীয় সরকারের দিকে। অভিযোগ করলেন একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ারও। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম। কিন্তু লড়াই কখনও থামাইনি। যখন আমাদের সরকার ক্ষমতায় ছিল, কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিল। তার সত্ত্বেও আমরা কিন্তু প্রায় ১০৫ টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। আজ দেখতে হচ্ছে, কেউ খালি ভাত খাচ্ছে। কারও পাতে একটু ডিম নেই।"

এরপরই তিনি বললেন অন্নপূর্ণা যোজনা নিয়েও। তিনি বলেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের অনেকের নামও বাদ পড়েছে অন্নপূর্ণা যোজনায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "সংবাদমাধ্যমে যা দেখছি, কারও আবার অন্নপূর্ণা ভাণ্ডারে হঠাৎ করে ৫০০ কোটি টাকা, ৪০০ কোটি টাকা ঢুকে গিয়েছে। আর কেউ অন্নপূর্ণা ভাণ্ডার একমাস পেয়ে, তারপর আর পাননি। বা অনেকে আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আমার ঘরের মা বোনেরা। তাদের প্রায় এক থেকে দেড় কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে।"

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মিড ডে মিল বা হকার উচ্ছেদ নিয়েও বলেন। কীভাবে প্রাইমারির ড্রপআউট জিরো করে দিয়েছিলেন, সেটাও জানালেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, "মিড ডে মিল ওয়ার্কারদের, যাঁরা রান্না করত, যাঁরা মিড ডে মিল দেখত, একটা করে ডিম খাওয়ার জন্য ছেলে মেয়েরা ইস্কুলে আসত, পেট ভরে ভাত খেত। কিছু সঙ্গে করে নিয়েও যেত। সেই জন্যই কিন্তু মনে রাখবেন বেঙ্গলে আমরা ড্রপ আউট রেটটা প্রাইমারিতে জিরো করে দিয়েছিলাম। আর আজ সেই ছেলেমেয়েরা ক্ষুধার্ত। হকাররা কিছু করে খেত। তাদের আপনারা কিছু করতে পারেন, না করতে পারেন। আমি জানি কিছু লোক পছন্দ করেন ফাঁকা রাস্তায় হাঁটতে। হাঁটুন না। অনেক রাস্তা আছে। কলকাতায় তো অনেক কিছু হাঁটার জন্য করে দেওয়া হয়েছে। জেলায় জেলায়ও করা হয়েছে।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget