এক্সপ্লোর

TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে

Madan Mitra Targets Mamata Banerjee: বুধবার 'কালীঘাট তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূলে' যোগ দিয়েছেন মদন। অভিষেকের পর এবার মমতাকে নিশানা কামারহাটির বিধায়কের।

কলকাতা: শিবির বদল করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।  ইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হুসেনের সঙ্গে মমতার তুলনা টানলেন। জানালেন, সাদ্দামের মূর্তিও একদিন ফেলে দেওয়া হয়েছিল। আয়াতোল্লা আলি খামেনেইকেও ক্ষমা করেনি ইতিহাস। অভিষেকের প্রতি অপত্য স্নেহে মমতা 'গান্ধারী' হয়ে গিয়েছেন বলেও মন্তব্য করলেন মদন। (Madan Mitra Targets Mamata Banerjee)

বুধবার 'কালীঘাট তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূলে' যোগ দিয়েছেন মদন। দল ছাড়ার কারণ ব্যাখ্য়া করতে গিয়ে গোড়াতেই অভিষেককে কাঠগড়ায় তোলেন তিনি। সন্ধেয় এবিপি আনন্দে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে আবার সরাসরি মমতাকে নিশানা করেন। মদন হাতছাড়ার পর এদিন ফেসবুক লাইভে 'লাগেজ ব্যাগেজে'র কথা শোনা যায় মমতার মুখে। মদনের স্ত্রী এবং দুই ছেলেকে ইডির তলবের দিকেই তাঁর ইঙ্গিত ছিল। (TMC News)

আরও পড়ুন: ‘অভিষেকের জন্যই জেলে গেলাম, ওর জন্যই শেষ মমতা’, বলেলন অনুব্রত মণ্ডল, কড়া ভাষায় আক্রমণ করলেন

সেই প্রসঙ্গেই মমতাকে একেবারে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন মদন। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন ভয় দেখিয়ে...আমি বিশ্বামিত্র গোত্রের ছেলে। ভস্মীভূত হয়ে যাবে। যে জায়গায় শুভেন্দু যাচ্ছে, ভস্মীভূত হয়ে যাবে। সাদ্দামের মূর্তিটা ফেলে দিয়েছিল, ভুলে যাবেন না। ইতিহাস খামেনেইকে ক্ষমা করেনি।"

মদনের শিবিরবদলের সঙ্গে তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে ইডি-র তলবের সংযোগ টানছে 'কালীঘাট তৃণমূলে'র একাংশ। এদিন মমতাও সেদিকেই ইঙ্গিত করেন। সেই নিয়ে মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মদন। বলেন, "আজ হঠাৎ মনে হচ্ছে আমার, পরিবারের জন্য ভয়ে পালিয়ে গিয়েছি, তাই আপনি তাড়িয়ে দিয়েছেন। আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে, আপনি যদি দেখাতে পারেন আমাকে তাড়িয়েছেন, আমি চলে যাব। সবটাই মুখে মুখে।"

মমতা যে 'লাগেজ-ব্যাগেজে'র কথা বলে খোঁচা দিয়েছেন, তার জবাবে মদন আরও বলেন, "আমার স্ত্রী ও ছেলের নামে (ইডি-র ডাক এসেছে) আরে ওটা তো আমার স্ত্রী, আমার পুত্র, ওটা তো তোমার পুত্র নয়! সেখানেও তো তুমি ধৃতরাষ্ট্র আর গান্ধারী! আমার তো পুত্র, স্ত্রী! অভিষেক তো তোমার পুত্র নয়! আমি যদি বলি, আমার লাগেজ ব্যাগেজ দেখাব, না তোমার দেখাব! আমি ২৭ মাস জেলে ছিলাম, একটা কয়েন অবধি পায়নি। কারা আপনার ডান দিকে, কারা বাঁ দিকে ছিলেন? নাম আমি বলব না। আপনি আমাকে বললেন আজও যে ব্যাগেজ...তোমার কী ব্যাকগ্রাউন্ড আমি জানি না। মদন মিত্রের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ১৮৭৫ সালের বাড়ি, তিন জন সন্ধেয় রোজ বসত, স্যর রাজেন মুখোপাধ্যায়, স্যর আশুতোষ আর রায়বাহাদুর সতীশচন্দ্র মিত্র, আমার ঠাকুরদা, ফার্স্ট ইন্ডিয়ান চিফ ইঞ্জিনিয়ার। আমি সেই বাড়ির ছেলে। আমার স্ত্রীকে ডেকেছে আমি আইনজীবী পাঠাব না! আমি তো কারও জবরদখল করতে যাইনি!"

আরও পড়ুন: ভারতের পরমাণু-তথ্য বেহাত হয়ে গেল, ১৯০০০ ফাইল ফাঁস করে দিল World Leaks, এই সংস্থা থেকে…

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Advertisement

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget