এক্সপ্লোর

Anubrata Mondal on Abhishek Banerjee: ‘অভিষেকের জন্যই জেলে গেলাম, ওর জন্যই শেষ মমতা’, বললেন অনুব্রত মণ্ডল, কড়া ভাষায় আক্রমণ করলেন

Anubrata Mandal: এবার সুর চড়ালেন অনুব্রত মণ্ডলও। তিহাড়যাত্রার জন্য় দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জন্যই জেলে যেতে হয়েছিল তাঁকে। এবার বিস্ফোরক অনুব্রত মণ্ডল। অভিষেকের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেলেন বলেও দাবি করলেন তিনি। আগেই মমতার হাত ছেড়েছেন অনুব্রত। যোগ দিয়েছেন 'ঋতব্রত তৃণমূলে'। দল যে জিতবে না, তা তিনি আন্দাজ করেছিলেন বলেন আগেই জানিয়েছিলেন অনুব্রত। আর এবার সরাসরি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তৃণমূলের বর্তমান পরিস্থিতির জন্যও অভিষেককেই দায়ী করেছেন। পাশাপাশি, সমালোচনা করলেন মমতারও। (Anubrata Mandal)

বুধবার মদনের শিবিরবদল নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, সেই আবহেই কার্যত বিস্ফোরণ ঘটালেন অনুব্রত। মমতার হাত ছাড়া নিয়ে প্রশ্ন করলে বলেন, "আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়।" 'কালীঘাট তৃণমূলে'র একাংশের দাবি, ইঁটভাটার মামলার জন্যই শিবির বদল করেছেন অনুব্রত। কিন্তু তাঁর বক্তব্য, "ওসব বাজে কথা। আমি ওসবে ভয় পাই না। জানো না নাকি? জেগে ঘুমান?" (Anubrata Mondal on Abhishek Banerjee)

আরও পড়ুন: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র

বিধানসভা নির্বাচনের পর মমতা অনুব্রতকে ফোন করেছিলেন বলে খবর। সেই নিয়ে তিনি বলেন, "চার বার ফোন করেছিল নির্বাচনে হারার পর। আমি বলেছিলাম, 'চোখে দেখো না, কানে দেখো তুমি'।" অভিষেকের জন্যই কি শেষ হয়ে গেলেন মমতা? মদনও যে চলে গেলেন? জবাবে কোনও রাখঢাক না করেই অনুব্রত বলেন, "ওর জন্যই শেষ হল। হ্যাঁ (অভিষেকের) ওর জন্যই। কেউ থাকবে না।"

'ঋতব্রত তৃণমূলে'র ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অনুব্রত। আর সেখান থেকেই আক্রমণ শানালেন তিনি। জানালেন, বীরভূম থেকে ৩.৫ কোটি টাকা রাজস্ব পেত রাজ্যের সরকার। পরে সেই টাকা দিনে ৪০ লক্ষ টাকা হয়েছিল। মমতার সঙ্গে থাকবেন কি না জানতে চাইলে অনুব্রত বলেন, "ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। (মমতার সঙ্গে) অনেক দিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন তৃণমূলে আছি।"

আরও পড়ুন: 'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?

ঘটনাচক্রে এদিন অভিষেককে আক্রমণ করেন মদনও। জানান, অভিষেক মমতার কথা শোনেন না। সবাইকে নিজের মর্জি অনুযায়ী চলতে বাধ্য করে। এমনকি ইডি-র থেকে অভিষেক অনেক বেশি ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন মদন। আজই 'কালীঘাট তৃণমূলে'র সব পদ ছেড়ে দেন মদন। জানা গিয়েছে, পরে মমতার তরফে যোগাযোগ করা হলেও, তিনি হোয়াটসঅ্যাপ মেসেজে 'সরি' লিখে পাঠিয়ে দেন। অভিষেককে আক্রমণ করে বলেন, "অভিষেকের জন্য অনেকেরই জেলযাত্রা হয়েছে, আরও অনেকেরই হবে। আজ বাংলায় যে দাঙ্গা-হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, তিনি হলেন অভিষেক।" নির্বাচনের আগে বললে পুলিশে ধরিয়ে দিতে পারত বলেও দাবি করেন মদন।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত দু'মাসে 'কালীঘাট তৃণমূল' থেকে যত নেতা বেরিয়ে এসেছেন, তাঁরা প্রায় সকলেই কাঠগড়ায় তুলেছেন অভিষেককে। সেই নিয়ে আজও অভিষেকের পক্ষই নেন মমতা। তিনি জানান, যাঁদের যাওয়ার, তাঁরা যাচ্ছেন। অভিষেককে বোড়ে করতে হয় হয় বলেই করছেন। অভিষেকের স্ত্রীকেও তদন্তকারীদের কাছে যেতে হয়েছে বলে স্মরণ করিয়ে দেন মমতা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget