এক্সপ্লোর

Madan Vs Abhishek: '২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক

TMC News: মদন মিত্র বলেছেন, '২ ঘণ্টার মধ্যে তুই এসে, এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি। আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে।'

কলকাতা : ঋতব্রত-তৃণমূল শিবিরের উদ্দেশে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আপনারা ফিরে আসুন। আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। আজ ২১ জুলাইয়ের ঋতব্রত-তৃণমূলের মঞ্চ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমও। তৃণমূলের দলীয় তহবিলের টাকার প্রসঙ্গ তুলে বিঁধেছেন বিরোধী দলনেতা। কালীঘাট-তৃণমূলের মঞ্চ থেকে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।                              

শনিবার 'ঋতব্রত-তৃণমূল'কে নিশানা করে, তাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার ২১ জুলাইয়ের মেয়ো রোডের মঞ্চ থেকে পাল্টা জবাব দিলেন মদন মিত্র। গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আজকে ১৮ তারিখ। আপনি ১৯ তারিখ আসুন, ২০ তারিখ আসুন, ২১ তারিখ আসুন, সবে আসার আসুন। আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন। আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগাল দাও, তোমাকে বাঁচিয়ে রাখব। তোমাকে ED-ও ধরবে না, CBI-ও ধরবে না।' 

পুজোর মাসেই DA-র টাকা অ্যাকাউন্টে ', বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এই প্রসঙ্গে মদন মিত্র আগেই বলেছেন, '৪ মে- এর পর, ৪ মে রাতে যদি বলতেন, ৫ তারিখ যদি বলতেন, তাহলে হয়তো সম্ভব ছিল। কিন্তু অভিষেক জানেন... আজকে... এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাসা তরী... আমি বলেছিলাম অভিষেক তুমি ছেড়ে দাও। মনে রাখবেন একটু দেরি হলে... মেসি হয়তো বল দিতে পারে, কিন্তু টাচটা নিতে না পারলে গোলে ঢোকানো যায় না। আপনি গোলের টাইমটা মিস করে গেছেন।' 

আর ২১শে- র মঞ্চ থেকে (ঋতব্রত-তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চ) মদন মিত্র বলেছেন, 'অভিষেক এটা ঠিক ডায়মন্ড হারবারে চমকেছিস। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে। এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও এক ঘণ্টা সময় দিয়েছে, আমি ২ ঘণ্টা সময় দিয়ে গেলাম। ২ ঘণ্টার মধ্যে তুই এসে, এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি। আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে। আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি, আমায় ক্ষমা কর।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget