এক্সপ্লোর

 Madhyamik 2022 Syllabus: ২০২২-এর মাধ্যমিকের সিলেবাসে ত্রিকোণমিতি, বাম ও শ্রমিক আন্দোলন বাদ নিয়ে বিতর্ক

করোনা আবহে রাজ্যে পঠন-পাঠন বন্ধ স্কুলে।  এই পরিস্থিতিতে মাধ্যমিকের সিলেবাস কাটছাঁট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে শিক্ষা মহলে। 


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ২০২২-এর মাধ্যমিকের সিলেবাস থেকে বাদ ত্রিকোণমিতি, বামপন্থী ও শ্রমিক আন্দোলন। অষ্টমে সিঙ্গুর আন্দোলন পড়ানো হলেও বামপন্থী আন্দোলন কেন বাদ মাধ্যমিকে? দানা বেঁধেছে বিতর্ক। সিলেবাস কমিটির দাবি, সিলেবাসের শেষাংশ বাদ দেওয়া হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

অষ্টমের সিলেবাসে সিঙ্গুর আন্দোলন। বামপন্থী ও শ্রমিক আন্দোলন বাদ মাধ্যমিকে। করোনা আবহে রাজ্যে পঠন-পাঠন বন্ধ স্কুলে।  এই পরিস্থিতিতে মাধ্যমিকের সিলেবাস কাটছাঁট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে শিক্ষা মহলে। 

পরীক্ষা কবে হবে তা স্পষ্ট না হলেও ২০২২-এর কোন পাঠ্যক্রমে মাধ্যমিক হবে, তা নির্দিষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের মূল সিলেবাসের ৩০-৩৫ শতাংশ ভার কমানো হয়েছে। আর সিলেবাস হালকা করতে গিয়েই বিতর্কের সূত্রপাত। সিলেবাস কমিটি সূত্রে খবর, ২০২২ -এর মাধ্যমিকের পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে ত্রিকোণমিতি,জৈব রসায়ন,পরিবেশ,ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, ভারতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন,স্বাধীনতা-উত্তর ভারত,অজৈব রসায়নের কিছু অংশ সহ বিভিন্ন বিষয়। 

অভিযোগ উঠেছে, সিঙ্গুরের আন্দোলন যেখানে অষ্টম শ্রেণির সিলেবাসে রয়েছে, সেখানে বামপন্থী আন্দোলন বাদ কেন? এর মধ্যে অভিসন্ধি দেখছেন কেউ কেউ। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যর বক্তব্য,  ত্রিকোণমিতি না পড়লে তো ব্রিজ ভেঙে পড়বে। সিঙ্গুরের আন্দোলন পড়তে হচ্ছে, তেভাগা আন্দোলন বাদ। আসলে তৃণমূল ও বিজেপি তো একই। এরা ইতিহাস ও ঘটনাবলিকে বিকৃত করছে।

সিলেবাস তৈরির দায়িত্বে থাকা বিশেষজ্ঞ কমিটি এই অভিযোগ মানতে নারাজ। কমিটির পাল্টা দাবি, অতিমারীর কারণে ২ বছরের জন্য এই আপত্কালীন কাটছাঁট। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেছেন, ,আমরা যদি বাদ দিতাম তাহলে কি আগে সিলেবাসে রাখতাম..... জয় গোস্বামী ও মানিক বন্দ্যোপাধ্যায়ও বাদ দেওয়া হয়েছে... সিলেবাসের শেষাংশ বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রাজনীতির কারণ খোঁজা ঠিক নয়। 

সম্প্রতি পাঠ্যক্রম থেকে মহাশ্বেতা দেবীর ছোটগল্প বাদ দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। উত্তরপ্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্প। অতিমারামীতে কাটছাঁট করতে এগিয়ে এবার বিতর্ক বাংলার মাধ্যমিকের সিলেবাস নিয়ে।

সূত্রের খবর, মাধ্যমিকের মতো করোনার জেরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির সমস্ত সিলেবাসেও কাটছাঁট করার তোড়জোড় শুরু হয়েছে। তা হওয়ার পর বিতর্কের জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার ।

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget