এক্সপ্লোর

North 24 Parganas: ফোনে উত্ত্যক্ত করার অভিযোগ, আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী; গ্রেফতার অভিযুক্ত

Madhyamik Exam 2025: অ্যাসিড হামলার হুমকি দেওয়া হত বলে অভিযোগ পরিবারের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 

সমীরণ পাল, অশোকনগর: ফোনে উত্ত্যক্ত করার অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অশোকনগরে অপমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। অ্যাসিড হামলার হুমকি দেওয়া হত বলে অভিযোগ পরিবারের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।  

অভিযোগ দীর্ঘদিন ধরেই মাধ্যমিক পরীক্ষার্থীকে বিরক্ত করছিল গ্রামেরই ছেলে জসিমউদ্দিন। মৃতার পরিবারের অভিযোগ, মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিয়ে আসার পরে জসিমউদ্দিন তাকে ফোন করেছিল। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেও জানিয়েছে পরিবার। তারপরেই নিজের ঘরের মধ্যেই পাখার সঙ্গে গামছা দিয়ে ঝুলে পড়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।

পরিবার সূত্রে খবর, মা মৃত্যুর পর থেকেই মামাদের কাছে থাকত পরীক্ষার্থী। রাতেই জসিমউদ্দিন ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে মৃতার মামা। যদিও ঘটনার খবর পাওয়ার পর থেকেই বাড়ি ছেড়ে উধাও অভিযুক্তের পরিবার। মৃতার বড় মাসির অভিযোগ রীতিমতো হুমকি দিত জসিমউদ্দিন নামে ওই যুবক। কারও সঙ্গে মেলামেশা না করলে বা বিয়ের চেষ্টা করলে তার গায়ে অ্যাসিড দিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত। আতঙ্ক থাকতো মেয়েটি। মামা কয়েকবার ওই যুবক সতর্ক করে বলে জানিয়েছে। অভিযোগ এমনকী পরিবারকে অনুরোধ করা হলেও কোনও কাজ হয়নি। 

সোমবার থেকে শুরু হল মাধ্য়মিক। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩।তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। এদিকে হালিশহরে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের উত্তরপত্র জেরক্স করতে গিয়েছিল। বাড়ির সামনে থেকে উধাও হালিশহর বাতাসা পাড়া থেকে মাধ্যমিক পরীক্ষার্থী। সব জায়গায় খোঁজ করেও যায়নি। ইতিমধ্যেই বীজপুর থানার পুলিশ এবং হালিশহর থানার পুলিশ খোঁজ চালাচ্ছে বিভিন্ন জায়াগায়। রবিবার CCTV ফুটেজে শেষ দেখা গিয়েছিল নিজের পাড়াতেই। কিন্তু তারপর থেকেই বেপাত্তা। পরিবার সূত্রে খবর, বরাবর মেধাবী। এবার স্কলারশিপ পেয়েছিল। কিন্তু কেন এভাবে নিখোঁজ হয়ে গেল  তা নিয়ে সবার মনেই রহস্যের দানা বেঁধেছে। পরিজনদের আশঙ্কা ওই পরীক্ষার্থীকে কেউ আটকে রেখেছে যাতে পরীক্ষা দিতে না পারে।

আরও পড়ুন: Birbhum News: বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, সরানো হল কাঁকড়তলার OC পূর্ণেন্দুবিকাশ দাসকে

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget