এক্সপ্লোর

Birbhum News: বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, সরানো হল কাঁকড়তলার OC পূর্ণেন্দুবিকাশ দাসকে

Sand Mining: বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, গতকালের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি হয় কাঁকড়তলায়। আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সরানো হল বীরভূমের কাঁকড়তলা থানার OC পূর্ণেন্দুবিকাশ দাসকে। দুবরাজপুরের সার্কেল ইনস্পেক্টর শুভাশিস হালদারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

গতকাল কাঁকড়তলার জামালপুরে, বালি খাদানের টাকার ভাগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তার জেরেই এই বোমাবাজির ঘটনা। বোমার আঘাতে জখম হন একজন। নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে, বীরভূমে বালি পাচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সময় বেঁধে দিয়েছিলেন তিনি। গতমাসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বীরভূমের ডিএমকে ডাকছি, বিধান। হঠাৎ এমন কী হল যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? যেখানে ঘাটতি আছে, আমি তোমাকে সময় দিচ্ছি , ৭ দিনের মধ্যে এগুলোকে উদ্ধার কর।'' আর এই বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় সরানো হল বীরভূমের কাঁকড়তলা থানার OC পূর্ণেন্দুবিকাশ দাসকে। 

তবে বিজেপির অভিযোগ, তৃণমূলের ২ পক্ষের দ্বন্দ্বেই এই ঘটনা। দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা বলেন, "তৃণমূল কংগ্রেসের ২ গোষ্ঠীর মধ্য়ে যে ব্য়াপক বোমাবাজি। অনুব্রত মণ্ডলের অনুগামী, কাজল শেখের অনুগামীদের মধ্য়ে যে ভাগ-বাটোয়ারা নিয়ে, তোলাবাজি নিয়ে যে দুর্নীতি, সেটা নিয়ে বোমাবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। যারা প্রশাসনে থেকে, এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয়।''

বীরভূমের বিভিন্ন প্রান্তে, অজয় বা ময়ূরাক্ষীর চর থেকে বালি তোলা নতুন কিছু নয়, বালি পাচার রুখতে অভিযানে নামেন খোদ জেলাশাসক। কিন্তু, তারপরও, নদীর বুকে গর্ত করে রমরমিয়ে বালি তোলা চলছে। আর এই বালি খাদানের টাকার ভাগ নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ।  তার জেরেই সোমবার রাত থেকে শুরু হয় বোমাবাজি। যা চলে মঙ্গলবার সকালেও। ঘটনার পরই এলাকায় চলে আসে বিশাল পুলিশবাহিনী। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, গতকালের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি বালি পাচার রুখতে পুলিশ লাগাতার অভিযান চালাবে বলে SP জানিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "দেখুন, এটা তৃণমূলের কোনও ব্য়াপার নেই। বিভিন্ন জায়গায় নানারকম দুষ্কৃতীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে, প্রশাসন সক্রিয় আছে। দেখে প্রশাসন। এটায় দলের (তৃণমূল) কোনও ব্য়াপার নেই। কোনও গোষ্ঠী, কোনও লোক হয়তো, কোনও ক্লাব হতে পারে, তারা হয়তো এই টাকাটা।''

আরও পড়ুন: Kalyan Banerjee On Fish Supply 'বাংলায় একটা প্রবাদ আছে, মাছে-ভাতে বাঙালি' মাছের যোগানের পক্ষে সওয়াল তৃণমূল সাংসদের

সেরা শিরোনাম

News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget