এক্সপ্লোর

Maha Kumbh Stampede: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ মহিলার 'মৃত্যু', দাবি রামপুরহাটের পরিবারের

Birbhum News: অমৃতকুম্ভের সন্ধানে গিয়ে পুণ্যলাভের আশা অপূর্ণই থেকে গেছে অনেকের। মৃত্যু হয়েছে এরাজ্যের ৫ বাসিন্দার।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: মহাকুম্ভে গিয়ে রামপুরহাটের নিখোঁজ মহিলারও 'মৃত্যু'। এমনটাই দাবি করছে পরিবার। বৃদ্ধার ছেলে জানিয়েছেন, ফোনে মায়ের ছবি দেখে শনাক্ত করেছেন। পরিবার সূত্রে খবর, ২৮ জানুয়ারি পরিবারের সঙ্গে শেষবার কথা হয় তাঁর।

অমৃতকুম্ভের সন্ধানে গিয়ে পুণ্যলাভের আশা অপূর্ণই থেকে গেছে অনেকের। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এরাজ্যে ৩ বাসিন্দার। এখনও খোঁজ নেই বহু মানুষের। কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে রামপুরহাটের এক মহিলা। নাম, গায়ত্রী দে(৫৮)রামপুরহাটের ১১নং ওয়ার্ডের বাউরি পাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গত ২৭ জানুয়ারি ফারাক্ক থেকে ৩১ জনের একটি দলের সঙ্গে মহিলাকে ট্রেনে তুলে দেন তাঁর নাতি। ২৮ তারিখ সন্ধ্যায় শেষ কথা হয় পরিবারের সঙ্গে। তার পর থেকে আর কোনও খোঁজ নেই। শুক্রবার পুণ্যার্থীদের দলটি ফিরে এলেও মহিলা ফেরেননি। নিখোঁজ পুণ্যার্থীর ছেলে প্রতাপ দে বলেন" তাঁরা বলছেন ছিল আমাদের সঙ্গে, তারপর ভিড়ের ঠেলায় তোর মা কোথায় চলে গেল। বা আমাদের সঙ্গে নাই। আমরাও পাচ্ছি না খুঁজে, এটাই বলল।'' রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। এদিন সকালে নিখোঁজ পুণ্যার্থীর বাড়িতে আসেন রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত। তিনি বলেন, "আমি চেষ্টা করছি প্রশাসনিকভাবে, যাতে প্রয়াগরাজের যে প্রশাসন আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা। এসডিও, ডিএমের মাধ্যমে।''

কুম্ভস্নানে গিয়ে নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা গীতা মণ্ডল (৬০)। ছেলেকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে পাড়ি দিয়েছিলেন তিনি। নিখোঁজ পুণ্যার্থীর ছেলে গৌরাঙ্গ মণ্ডল বলেন, "ওখান থেকে স্নান সেরে ফেরার পথে রাস্তায় জ্যামের কারণে, মায়ের হাত আমার থেকে আলাদা হয়ে যায়। সেখান থেকে মাকে খুঁজে পাচ্ছি না। এখানকার থানায় আমাদের না, ঠিকানা লিখে নিয়েছে, কিন্তু ঠিকমতো সাহায্য পাচ্ছি না। এখানকার পুলিশ অফিসারেরাও ঠিকঠাক সাহায্য করছে না আমাদের সঙ্গে। সেই থেকে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি।'' অমৃতস্নানে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুরের ডালখোলা থানার চাঁদগোলার এক বাসিন্দা ধীরেন মজুমদার (৭৫)। নিখোঁজ পুণ্যার্থীর মেয়ে পল্লবী মজুমদার বলছেন, "৫টা নাগাদ ওখানে স্নান করে। স্নান করে ওঠার পর একটা ভিড় আসে। সেই ভিড়ের সবাই এলোমেলো হয়ে গেছে। সবাই ঠিক জায়গায় পৌঁছে গেছে, আমার বাবা পৌঁছতে পারেনি। এখন কোনও খবরই নেই।''

আরও পড়ুন: WB Medical Council: হাইকোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ, পদত্যাগ করলেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget