এক্সপ্লোর

WB Medical Council: হাইকোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ, পদত্যাগ করলেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার

Kolkata News: ২০১৯ সালের ১ নভেম্বর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীর মেয়াদ শেষ হয়।

কলকাতা: হাইকোর্টের ডেডলাইন শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার। আজ বিকেল ৫টার মধ্য়ে ইস্তফার পরামর্শ দিয়েছিলেন প্রধান বিচারপতি। এমনকী ইস্তফা না করলে, পদ থেকে সরানোর নির্দেশিকা জারি করতে বলেছিল হাইকোর্ট। নির্ধারিত সময়ের আগেই সভাপতির কাছে গিয়ে ইস্তফাপত্র দেন মানস চক্রবর্তী। 

 ২০১৯ সালের ১ নভেম্বর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। কাউন্সিলকে অন্ধকারে রেখে অবৈধভাবে পুনর্নিয়োগের অভিযোগ ওঠে। অভিযোগ মানস চক্রবর্তীকে অবৈধভাবে রেজিস্ট্রার পদে পুনর্নিয়োগ করে আসছেন কাউন্সিলের সভাপতি, তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। যার জল গড়ায় আদালত পর্যন্ত। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারকে স্বেচ্ছায় পদত্য়াগ করার পরামর্শ দেয় কলকাতা হাইকোর্ট। পদত্য়াগ না করলে, তাঁকে ওই পদ থেকে সরানোর নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। সময়সীমার আগে পদত্যাগ করলেন মানস চক্রবর্তী। মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফার পর মানস চক্রবর্তী জানান, হাইকোর্টের নির্দেশ মেনেই সভাপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন। 

গত বছরের ২০ নভেম্বর মানস চক্রবর্তীকে রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে অবিলম্বে সরানোর নির্দেশ দেয় স্বাস্থ্যভবন। কাউন্সিলকে দেওয়া চিঠিতে, স্বাস্থ্য দফতরের সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি লেখেন, রাজ্য সরকারের নজরে এসেছে যে, সরকারের অনুমতি না নিয়ে মানস চক্রবর্তীকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে পুনর্নিয়োগ করা হয়েছে। যা আইনের পরিপন্থী। রাজ্য সরকারের নির্দেশ, অবিলম্বে নিয়োগ বিধি মেনে নতুন রেজিস্ট্রার নিয়োগ করতে হবে। তারপরও নিজের পদে রয়েছেন রেজিস্ট্রার। এর মধ্য়ে, মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে, মানস চক্রবর্তীর এই বহাল থাকাকে অবৈধ বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতে, বৃহস্পতিবার, হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, অবসরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও রেজিস্ট্রারকে ওই পদে রেখে দেওয়া হয়েছে। ওই পদে থাকার কোনও অধিকার রেজিস্ট্রারের নেই। এরপরই পদত্যাগের পরামর্শ দিয়ে সময়সীমাও বেঁধে দেন তিনি। পদত্যাগ না করলে পদ থেকে সরানোর নির্দেশিকা জারি করতে বলে আদালত। তার আগেই এদিন পদত্যাগ করলেন মানস চক্রবর্তী।

এদিকে আর্থিক অনিয়ম নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলে কার্যত গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে। কাউন্সিলের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে চিঠি দিলেন মেডিকেল কাউন্সিলেরই সদস্য কৌশিক বিশ্বাস। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া, শুধুমাত্র কাউন্সিলের নিজস্ব সিদ্ধান্তে বিলি হয়েছে লক্ষ লক্ষ টাকা। 

আরও পড়ুন: Narayan Goswami: নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে কড়া অবস্থান তৃণমূলের, শোকজের জবাব দিলেন বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget