এক্সপ্লোর

BJP News: ২ বিজেপি নেতার তুমুল ঝগড়া! এক নেতা গরম চা ছুড়লেন অন্য নেতার দিকে, এ কী কাণ্ড!

Maheshtala News: মহেশতলায় বৈঠকের মধ্যেই ২ বিজেপি নেতার তুমুল ঝগড়া। এক নেতা গরম চা ছুড়লেন অন্য নেতার দিকে।

কলকাতা: বিধানসভা ভোটের আগে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক বৈঠক। সিঙ্গুরে বিজেপির বৈঠকে তুমুল বচসা। বৈঠকে আমন্ত্রণ না পেয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ বিজেপির একাংশের। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সামনেই উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় শমীক ভট্টাচার্যকেও। আজ সিঙ্গুরে একাধিক সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠকে। বৈঠক শুরুর আগে উত্তেজনা ছড়ায়। 

এদিকে, মহেশতলায় বৈঠকের মধ্যেই ২ বিজেপি নেতার তুমুল ঝগড়া। এক নেতা গরম চা ছুড়লেন অন্য নেতার দিকে। গরম চা চোখে পড়ে আহত বিজেপি নেতা সঞ্জীব সেন। আহত বিজেপি নেতা সঞ্জীব সেন হাসপাতালে চিকিৎসাধীন। গরম চা ছোড়ায়, বিজেপি নেতা অভিজিৎ সর্দারের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের। 

শুক্রবার রাতে মহেশতলার নুঙ্গি স্টেশন সংলগ্ন পার্টি অফিসে চলছিল বিজেপির বৈঠক। অভিযোগ, বৈঠক চলাকালীন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে বেশ কয়েকজন কর্মীর তর্কাতর্কি হয়। বৈঠক থেকে বেরিয়ে বিজেপির বস্তি উন্নয়ন সেলের আহ্বায়ক সঞ্জীব সেনকে লক্ষ্য করে গরম চা ছুড়ে মারেন তিনি। 

আক্রান্ত বিজেপি কর্মী সঞ্জীব সেন বলেন, 'ওর ২ টো না ৩টে সিকিওরিটি ছিল। সিকিওরিটি নিয়ে এসে আমাকে বলছে দেখে নেব। তোকে একমাসের মধ্যে আমি এই করব, সেই করব। এই করে, হাতে একটা গরম চা ছিল। একদম গরম ফুটন্ত চা। একদম আমার চোখের মধ্য়ে ছুড়ে মারল। চোখে ছুড়ে মারার পর আমি সঙ্গে সঙ্গে ধোঁয়াশা দেখছি। দেখতে দেখতে পড়েও যাই।' 

বেহালার বিদ্যাসাগর হাসপাতালে গিয়ে চিকিৎসা করান আহত বিজেপি নেতা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। 

ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার বলেন, 'আমরা চা খাচ্ছিলাম। চা খাওয়ার সময় হঠাৎ আবার একটা ক্যাওস শুরু হয় এবং সঞ্জীব সেন এগিয়ে আসে আমার দিকে। আমাকেও ওরা টানে, সঞ্জীব সেনকেও একদল টানে। টেনে দু'জনকে সরিয়ে দেয়। আমার হাতে চা ছিল, অনেকের হাতে চা ছিল। চা টা এর গায়ে পড়ে, আমার গায়েও পড়ে।'             

মহেশতলা থানায় অভিযোগ জানিয়েছেন আহত বিজেপি নেতা।                                                               

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget