এক্সপ্লোর

Mahestala Double Murder: লুঠের উদ্দেশ্যেই মহেশতলায় খুন ঠাকুমা ও নাতি, জেরায় মিলল মোটিভ

South 24 Parganas News: ঠাকুমাকে খুন হতে দেখে ফেলায়, রক্ষা পায়নি নাতিও। তবে গৃহশিক্ষক আসার সময় হয়ে যাওয়ায় শেষপর্যন্ত লুঠের সময় মেলেনি বলেই পুলিশের অনুমান।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: আগেই গ্রেফতার হয়েছিল অভিযুক্ত। এবার মিলল মোটিভও। মহেশতলার জোড়া খুনে কিনারা প্রায় করে ফেলল পুলিশ। লুঠের উদ্দেশ্যেই মহেশতলায় খুন ঠাকুমা ও নাতি। জোড়া খুনের ঘটনায় ধৃতকে জেরা করে দাবি পুলিশের। শুক্রবার বাড়িতেই খুন হন মায়া মণ্ডল ও তাঁর ১২ বছরের নাতি। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইউসুফ শেখ নামে একজনকে চিহ্নিত করা হয়। পুলিশের দাবি, মাসদুয়েক আগে মায়া মণ্ডলের বাড়িতে কাজ করেছিল ইউসুফ। এখন সে বেকার। পূর্ব পরিচিত হওয়ার সুবাদে ইউসুফ জানত দুপুরে একাই থাকেন ওই মহিলা। পরিকল্পনা মতো শুক্রবার দুপুরে লুঠের উদ্দেশ্যে বাড়িতে ঢোকে সে। মহিলা বাধা দিলে তাঁকে খুন করে। ঠাকুমাকে খুন হতে দেখে ফেলায়, রক্ষা পায়নি নাতিও। তবে গৃহশিক্ষক আসার সময় হয়ে যাওয়ায় শেষপর্যন্ত লুঠের সময় মেলেনি বলেই পুলিশের অনুমান। 

কী ঘটনা:
শুক্রবার বিকেলে মহেশতলার জিঞ্জিরাবাজারে ঘর থেকে উদ্ধার হয় বছর ৬৩-র মায়া মণ্ডল ও তাঁর বছর বারোর নাতি সনু মণ্ডলের রক্তাক্ত দেহ। পড়াতে এসে ঘরে জোড়া মৃতদেহ পড়ে থাকতে দেখেন গৃহশিক্ষক। রহস্যমৃত্যুর খবর পেয়ে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। 

পুলিশ সূত্রে খবর, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে ঠাকুমা ও তাঁর ১২ বছরের নাতিকেও খুন করা হয়। ঘটনার পর থেকেই পুলিশের অনুমান ছিল, নেপথ্যে হাত রয়েছে পরিচিত কারও। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ। 
তাতে দেখা যায়, শুক্রবার দুপুর ২টা বেজে ২২ মিনিট নাগাদ পরনে লুঙ্গি, মাথায় ছাতা দিয়ে মুখ ঢেকে বাড়িতে ঢুকছে এক ব্যক্তি। তারপরে দুপুর ২টা বেজে ৪৩ মিনিট নাগাদ সেই ব্যক্তিকেই বাড়ি থেকে বেরোতে দেখা যায়, তবে সেই সময় তার পরনে ছিল হাফপ্যান্ট। রবিবার ঠাকুরপুকুর থেকে ইউসুফ নামে ওই রাজমিস্ত্রীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, মাসদুয়েক আগে মায়া মণ্ডলের বাড়িতে কাজ করেছিল ইউসুফ। এখন তার হাতে কোনও কাজ ছিল না। কাজ না থাকায় অভাব অনটন চলছিল। আগে কাজ করার সুবাদে ইউসুফ জানত দুপুরে একাই থাকেন ওই মহিলা। সেই মতো শুক্রবার দুপুরে লুঠের উদ্দেশ্যে বাড়িতে ঢোকে। সেই সময় মহিলা বাধা দিলে তাঁকে খুন করে। ঠাকুমাকে খুন হতে দেখে ফেলায়, রক্ষা পায়নি নাতিও। পুলিশ সূত্রের খবর, সরাসরি যোগাযোগ থাকলেও খুনের ঘটনায় কেউ তাঁকে ব্যবহার করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন, 'শর্ট সার্কিট', অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ATC বিল্ডিংয়ে থেকেই নিয়ন্ত্রণ হয় যাবতীয় বিমান চলাচল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন, 'শর্ট সার্কিট', অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ATC বিল্ডিংয়ে থেকেই নিয়ন্ত্রণ হয় যাবতীয় বিমান চলাচল
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget