এক্সপ্লোর

Mahua Moitra: 'বিজেপির দরজা খোলা, না এলে এবার তিহাড়' আক্রমণাত্মক মহুয়া

Cash for Queries Case: গত ২৮ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব এড়িয়ে যান মহুয়া মৈত্র

কলকাতা: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি (ED)। ফেমার পর আর্থিক দুর্নীতি দমন আইনেও মহুয়ার বিরুদ্ধে মামলা রুজু কেন্দ্রীয় এজেন্সির। ইডি নতুন ধারায় মামলা রুজু করতেই আরও আক্রমণাত্মক মহুয়া মৈত্র (Mahua Moitra)। এক্স হ্যান্ডলে পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী লিখেছেন, 'বিজেপির দরজা খোলা, না এলে এবার তিহাড়।'

 

বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায়, ২৮ মার্চ মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করে ইডি। এর আগেও ২ বার মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। ১৯ শে ফেব্রুয়ারির পর, ১১ ই মার্চও দিল্লির ED দফতরে ডেকে পাঠানো হয় তাঁকে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দেননি মহুয়া মৈত্র। একইভাবে গত ২৮ মার্চ দিল্লিতে হাজিরা দেননি কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ ও তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ইডির তলবের দিনে, যথারীতি প্রচার সারেন নিজের লোকসভা কেন্দ্রে। এই আবহে এবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের  বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডি আরও মামলা দায়ের করেছে। ফেমার পরে পিএমএলএ-র ধারায় মামলা দায়ের করা নিয়ে বিজেপিকে নিশানা করলেন মহুয়া মৈত্র।

শুধু তাই নয়, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে মহুয়া তাঁর মায়ের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর মা লিখেছেন, "আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখো। ওরা তোমাকে তুলে নিলে আমি তোমার হয়ে মনোনয়ন জমা দেব।'' স্ক্রিনশট পোস্ট করে মহুয়া লিখেছেন, "বিজেপি প্রতিদিন ইডি বা সিবিআইয়ের মাধ্যমে যে ভালবাসা উজাড় করে দিচ্ছে তার জবাব দিয়েছেন মা। আমার মা আসল বাঘিনী।'' 

 

ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে গত শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্ট, কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর অফিস এবং করিমপুরের আনন্দপল্লিতে মহুয়া মৈত্রর ভাড়া বাড়িতে তল্লাশি চালান CBI-এর গোয়েন্দারা। এরপরই, CBI-এর পদক্ষেপে হেনস্থা ও প্রচারে বাধার অভিযোগ তুলে এবং নির্বাচনী বিধি চালু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তারপরই, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাও, এমন একটা দিনে, যার ঠিক আগের দিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। সেই তলবে হাজিরা এড়ানোর পর সংশ্লিষ্ট মামলা নয়া ধারা যোগ করা নিয়ে মুখ খুললেন মহুয়া। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Bowbazar House Collapse: বউবাজারে বাড়ির দেওয়াল ভেঙে বিপর্যয়, কাউন্সিলরের বিরুদ্ধে সরব স্থানীয়রা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget