এক্সপ্লোর

Mahua Moitra: "তান্ত্রিকতায় এগুলো হয়, দক্ষিণেশ্বরে হয় না", মহুয়ার কালী বিতর্কে নানা মত বিদ্বজ্জনদের

Mahua Moitra Kali Comments: শিক্ষাবিদ পবিত্র সরকারের মতে, "আমাদের লোককথায় দেবীকে নিয়ে ঠাট্টা আছেই। পার্টি কেন মতামত নিল না, সেটা তাদের ব্যাপার। এই ইতিহাস আছে।"

কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কালী নামে একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তা নিয়ে মন্তব্য করে, সেই বিতর্কে জড়িয়ে গেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে মা কালী সম্পর্কে মহুয়া মৈত্রর মন্তব্য নিয়ে বিদ্বজ্জনদের মধ্যেও ভিন্নমত রয়েছে। 

শিক্ষাবিদ পবিত্র সরকারের মতে, "আমাদের লোককথায় দেবীকে নিয়ে ঠাট্টা আছেই। পার্টি কেন মতামত নিল না, সেটা তাদের ব্যাপার। এই ইতিহাস আছে। দেবীর প্রসাদে সুরা, মাংস দেওয়ার রীতি আছে।" অন্যদিকে, শিক্ষাবিদ অভীক মজুমদার বলেন, "রামপ্রসাদ লিখেছিলেন এবার কালী তোকে খাব। কেউ কালীকে তুইতোকারি করে। তার মধ্যে কালীর দশমহাবিদ্যা, গোষ্ঠীর ভাগ আছে। কোনও গোষ্ঠীর আঘাত লাগতে পারে।"

লোকসভায় সপ্রতিভ মহুয়া মৈত্রর একাধিক বক্তৃতা ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। কালী নামক তথ্যচিত্রের পোস্টার বিতর্ক প্রসঙ্গে সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমে মহুয়া মৈত্র বলেন, ঈশ্বর নিয়ে নানা মানুষের নানা মত। আপনি ভুটান বা সিকিমে গেলে দেখবেন, ঈশ্বরকে সকালের পুজোয়, হুইস্কি দেওয়া হয়। উত্তরপ্রদেশে গিয়ে যদি বলেন, প্রসাদ হিসেবে হুইস্কি দেওয়া হচ্ছে, লোকে আঁতকে উঠবেন। আমার কাছে কালী মাংস, অ্যালকোহল খান এমন দেবী। তারাপীঠে গেলে দেখবেন সাধুরা ধূমপান করছেন। কালীর এই রূপকে মানুষ পুজো করেন। হিন্দু ধর্মে, নিজের মতো করে কালীকে কল্পনা করার স্বাধীনতা, আমার রয়েছে। এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। ঠিক যেমনভাবে আপনি নিজের ঈশ্বরকে নিরামিষভোজী, সাদা কাপড় পরিয়ে আরাধনা করতে পারেন।

আরও পড়ুন, ইস্তফা দিলেন নকভি, ‘শূন্যে’ ঠেকল সংসদে বিজেপির মুসলিম সাংসদ সংখ্যা

তবে মা কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তা নিয়ে বিদ্বজ্জনদের মধ্যেও শোনা যাচ্ছে নানা মত। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, এটা ফ্যাক্ট আছে। অন্য ধারাও আছে। এটা বলে ঠিক করেনি। তান্ত্রিকতায় এগুলো দেওয়া হয়। সার্বিকভাবে দেখা ঠিক নয়। দক্ষিণেশ্বরে এটা হয় না। 

মহুয়া মৈত্রর এই মন্তব্যেই ক্ষিপ্ত বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইট করে বলেন, মা কালীকে সনাতন ধর্মে অ্যালকোহল এবং মাংস ভক্ষণকারী দেবী রূপে উপাসনা করা হয় না। মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পুজিত হয়ে আসছেন। মহুয়া মৈত্রের মা কালী সম্পর্কে বক্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সম্প্রতি পয়গম্বরকে নিয়ে সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। তার রেশ কাটতে না কাটতেই এবার বিতর্ক বাধল মা কালীকে নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্যে। 

সেরা শিরোনাম

Kunal On Bageshwar Baba:'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ?
'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ? " আমি দু'পিস ইলিশ মাছ খেয়ে এসেছি"
Nadimul Haque: প্রায় ৬০ কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেনের হদিশ, ২৪ ঘণ্টা পর নাদিমুল হকের বাড়ি থেকে বেরোল ED
প্রায় ৬০ কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেনের হদিশ, ২৪ ঘণ্টা পর নাদিমুল হকের বাড়ি থেকে বেরোল ED
Delhi Building Collapse: দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার
দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার
Kolkata Medical College Hostel: দিল্লিকাণ্ডের পর এবার আতঙ্কে কলকাতা মেডিক্য়াল-সহ একাধিক হস্টেলের আবাসিকরা,
দিল্লিকাণ্ডের পর এবার আতঙ্কে কলকাতা মেডিক্য়াল-সহ একাধিক হস্টেলের আবাসিকরা, " রুমের প্লাস্টার ছাড়ানো, যে কারও মাথায় পড়তে পারে"

ভিডিও

BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির
Pareshram Das: ভবানীভবনে হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। CID Investigation
West Bengal News: ঘুষ নিয়ে এবার হাতেনাতে গ্রন্থাগার দফতরের কর্মী গ্রেফতার
PM Narendra Modi News : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
Mriga Krishna Production:শ্রীকৃষ্ণের ভাবকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজনে মৃগতৃষ্ণা প্রোডাকশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget