এক্সপ্লোর

Mukhtar Abbas Naqvi: ইস্তফা দিলেন নকভি, ‘শূন্যে’ ঠেকল সংসদে বিজেপির মুসলিম সাংসদ সংখ্যা

Mukhtar Abbas Naqvi Resigns: লোকসভায় আগেই মুসলিম সাংসদ শূন্যে গিয়ে ঠেকেছিল। এবার আব্বাস নকভি ইস্তফা দেওয়ায় রাজ্যসভাতেও আর এক জনও মুসলিম সাংসদ নেই বিজেপি-র।

নয়াদিল্লি: বুধবার কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির (Mukhtar Abbas Naqvi) ইস্তফার পরই রাজ্যসভা (Rajya Sabha) এবং লোকসভায় (Loksabha) বিজেপি (BJP)-র মুসলিম (Muslim) সদস্য সংখ্যা শূন্যে গিয়ে ঠেকল। প্রসঙ্গত, লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ৩৯৫। লোকসভায় আগেই মুসলিম সাংসদ শূন্যে গিয়ে ঠেকেছিল। এবার আব্বাস নকভি ইস্তফা দেওয়ায় রাজ্যসভাতেও আর এক জনও মুসলিম সাংসদ নেই বিজেপি-র। 

রাজ্যসভায় বিজেপি-র মুসলিম মুখ বলতে ছিলেন মুখতার আব্বাস নকভি, সৈয়দ জাফর ইসলাম এবং এমজে আকবর। গত ১০ জুন রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন হয়। ওই নির্বাচনে কোনো মুসলিম মুখ ছিলেন না। সবমিলিয়ে সংসদের উভয় কক্ষে কোনো মুসলিম প্রতিনিধি রইল না বিজেপির। এদিকে, কেন্দ্রের সংখ্যালঘু বিষয়কমন্ত্রী নকভির রাজ্যসভার সাংসদপদের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই আগেই তিনি ইস্তফা দেন। সূত্রের খবর, উপরাষ্ট্রপতি উপনির্বাচনে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি।

এর আগে, সৈয়দ জাফর ইসলামের মেয়াদ শেষ হয়েছে গত ৪ জুলাই এবং এম জে আকবরের ২৯ জুন। রাজনৈতিক মহলের মতে, অন্য কোনওভাবে সংসদের উচ্চকক্ষে কোনো মুসলিম নেতাকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করতে পারে বিজেপি। কারণ সংসদে মুসলিমদের পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি না রাখায় বিজেপি-র সমালোচনা শুরু করেছে বিরোধীরা। 

আরও পড়ুন, নকভির জায়গায় স্মৃতি, পেলেন সংখ্যালঘু মন্ত্রকের বাড়তি দায়িত্ব, সিন্ধিয়ার হাতে ইস্পাত

যদিও গেরুয়া শিবিরের দাবি, দলের সাংসদরা সমস্ত সম্প্রদায়ের জন্য কাজ করেন। তাঁরা নির্দিষ্ট কোনো ধর্মের প্রতিনিধি নন। আব্বাস নকভি নিজে তিনবারের রাজ্যসভা সাংসদ। এক বার জয়ী হয়েছিলেন লোকসভায়। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ছ’জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছিল। কিন্তু তাঁদের প্রত্যেকেই হেরে যান। 

এদিকে, মন্ত্রিসভার বৈঠকের পর নকভি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। বৈঠকে দুই নেতা কী এবং কী বিষয়ে কথা বলেছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর ওই বৈঠকে নকভির ভবিষ্যতের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget