এক্সপ্লোর

Malda News: বয়স পেরিয়েছে ১০০, বন্দি দশা থেকে ৩৬ বছর পর মুক্তি 'রসিক'-এর

Malda Jail: বারবার হাইকোর্টে জামিনের আবেদন জানালেও নামঞ্জুর করেছে। শেষমেষ সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেলেন বৃদ্ধ রসিক বাবু।

করুণাময় সিংহ, মালদা: ৩৬ বছর ধরে সংশোধনাগারে কেটেছে জীবন। অবশেষে  পেলেন মুক্তি। তাঁর বয়স ১০৪।  সর্বোচ্চ আদালতের রায়ে  পেয়েছেন মুক্তি। ঘটনার সাক্ষী আজ মালদা জেলা। খুনের অভিযোগে বিগত ৩৬ বছর ধরে সংশোধনাগারে বন্দী ছিলেন ১০৪ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মন্ডল। বারবার হাইকোর্টে জামিনের আবেদন জানালেও নামঞ্জুর করেছে। শেষমেষ সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেলেন বৃদ্ধ রসিক বাবু।

এই খবরে বেজায় খুশির হাওয়া রসিক বাবুর পরিবারে। ২৯ তারিখ নভেম্বর সুপ্রিম কোর্ট ১০৪ বছরের বৃদ্ধ রশিক চন্দ্র মন্ডলের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনের কাগজ মালদা জেলা সংশোধনাগারের পৌঁছায়। এরপর মুক্তি দেওয়া হয় রসিকবাবুকে। 
                
প্রসঙ্গত, গত ৩৬ বছর আগে এক খুনের ঘটনায় নাম জড়ায় মানিকচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর কলোনি বাসিন্দা রসিক চন্দ্র মন্ডল সহ বেশ কয়েকজনের। বিগত ৮ নভেম্বর ১৯৮৮ সালের ঘটনা। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে রসিকবাবুর ভাই সুরেশ মন্ডলকে গুলি করে খুনের ঘটনা ঘটে। সেই সময় জমি বিবাদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা চলছিল। মৃতের বাড়ির দাবি দাদা রসিক মন্ডলই খুন করেছে তার ভাইকে।

আরও পড়ুন, ছুটির দিনে বিরক্তি নিয়ে কাজে গিয়েছিলেন, শেষে লটারি জিতে লাখপতি তরুণী

এরপর মানিকচক থানায় দাদা রসিক চন্দ্র মন্ডল সহ বেশ কয়েকজনের নামে খুনের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত রসিক চন্দ্র মন্ডল ও তার সহযোগী মথুরাপুরের বাসিন্দা জিতেন মন্ডলকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিস। সেই সময় থেকে সংশোধনাগারের বন্দী দশা শুরু বৃদ্ধ রসিক বাবুর। মাঝে বেশ কয়েক বছর জামিনে মুক্তি পেলেও আবারও সংশোধনাগারে বন্দি দশা। তার স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়ায় মালদা জেল সংশোধনাগার। ভারতীয় আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বয়সের পরে জেল বন্দিদের মুক্তি দেওয়া হয়। তবে রসিকবাবুর সঙ্গে এমনটা ঘটেনি।  কিন্তু হাল ছাড়েনি রসিক বাবুর ছেলে ও পৌত্ররা। হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে বারবার আবেদন জানিয়েছেন জামিনের। শেষমেষ ফল এসেছে।                                               

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget