এক্সপ্লোর

Malda: নদীবাঁধ তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার? কাটমানি অভিযোগে বিদ্ধ তৃণমূল

Cutmoney Allegation: চাঁচলে মহানন্দা নদীর বাঁধ সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের।

করুণাময় সিংহ, মালদা: নদীবাঁধ সংস্কারেও কাটমানির অভিযোগ। চাঁচলে মহানন্দা নদীর বাঁধ সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। স্থানীয় বিজেপি নেতৃত্বে অভিযোগ,'ঠিকাদারের কাছ থেকে কাটমানি নিয়েছে তৃণমূল। কাটমানি নেওয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে।' যাবতীয় অভিযোগ অস্বীকার তৃণমূলের।

চাঁচলের ওই এলাকায় ২১০০ মিটার নদীবাঁধের কাজ চলছে। সেই কাজের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বাঁধের কাজ করতে পুরনো সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। ফলে বৃষ্টি হলেই বাঁধ ভেঙে ফেলার আশঙ্কা করছেন বাসিন্দারা।

নদীর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পাথরের চাঁই, বোল্ডার, বালির বস্তা দিয়ে জোড়াতালি দিয়ে ভাঙন আটকানোর চেষ্টা অথচ রোজ একটু একটু করে ভাঙছে বাঁধ। ঘরবাড়ি হারানোর আশঙ্কায় ঘুম উড়ছে বাসিন্দাদের। এই ছবি মালদার চাঁচলের গালিমপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবার বর্ষা এলে মহানন্দার জলের তোড়ে ভেঙে পড়ে মাটির বাঁধ। সংস্কারের নামে সাময়িকভাবে জোড়াতাপ্পির কাজ হয়। অনুরোধ-উপরোধে কাজ না হওয়ায় এবার বাঁধের ধারেই অবস্থান বিক্ষোভে বসেছেন বাসিন্দাদের একাংশ। মালদার চাঁচলের বাসিন্দা আনোয়ারা বিবি বলেন, 'প্রত্যেকবছর এখানে ভাঙন হয়। ভালভাবে বাঁধ সারাই হচ্ছে না, এইভাবে যদি কাজ হয়, ঘরবাড়ি ভেসে যাবে, আমরা কোথায় যাব?'

প্রশাসন সূত্রে খবর, চলতি বছর মহানন্দা নদীর ২ হাজার ১০০ মিটার বাঁধ সংস্কারে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও সেচ দফতরের তরফে ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তা সত্ত্বেও বাঁধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ফলে বর্ষায় জলের তোড়ে ফের বাঁধ ভাঙার আশঙ্কা প্রবল হয়েছে। চাঁচলেরই বাসিন্দা মহম্মদ রানা বলেন, 'এখানে ভাঙন রোধে যেভাবে কাজ হচ্ছে তাতে কোনও স্থায়ী সমাধান হচ্ছে না। পুরনো ভাঙাচোরা বোল্ডার ফেলা হচ্ছে। নিম্নমানের জিনিস দেওয়া হচ্ছে। এভাবে ভাঙন আটকানো যাবে না।'

রাজনৈতিক তরজা:
কিন্তু কেন বারবার একই পরিস্থিতির শিকার হচ্ছেন গ্রামবাসীরা? তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, 'তৃণমূলের নেতারা সর্বত্রই কাটমানি খাচ্ছে, এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ঠিকাদারের কাছ থেকে কাটমানি নিয়ে সে কাজ করবে কী করে? তাই  নিম্নমানের কাজ হচ্ছে।' চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, 'সঠিকভাবে কাজ করতে হবে। নির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে এবং প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।'

বাঁধ সংস্কার নিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখতে সেচ দফতরকে এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক। প্রতিবছর মহানন্দার ভাঙন চাঁচলের নদীপাড়ের বাসিন্দাদের জীবনে নিয়ে আসে দুর্দশা। কবে সমস্যা মিটবে? সুরাহা পাবেন বাসিন্দারা?

আরও পড়ুন: আমেরিকার মাটি থেকে ছড়িয়ে পড়ল সারা বিশ্বে! কীভাবে? মাতৃদিবসের গোড়ার কথা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget