এক্সপ্লোর

Malda News: পচা আলু, পরিমাণের তুলনায় কম চাল-ডাল, মালদায় অঙ্গনওয়াডির বিরুদ্ধে বিক্ষোভ অভিভাবকদের

Malda News: মঙ্গলবার দুপুরে অঙ্গনওয়াড়ি কর্মী বিনতি রনিয়ার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের দাবি, বিনতিদেবী নিজে, তাঁর স্বামী এবং ছেলেও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, মালদা: অঙ্গনওয়াড়ির (Anganwadi) বিরুদ্ধে বিক্ষোভ মালদায় (Malda)। অঙ্গনওয়াড়ির কর্মী পচা আলু দিয়েছেন বলে অভিযোগ। এমনকি পরিমাণের তুলনায় কম চাল-ডাল দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন অভিভাবকরা। তাতে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির বিরুদ্ধে দল বেঁধে বিক্ষোভ দেখান সকলে।

মালদার ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামের ঘটনা। অভিভাবকদের দাবি, অঙ্গনওয়াড়ি থেকে পচা আলু দেওয়া হয়েছে। চাল এবং ডালের পরিমাণও বরাদ্দ পরিমাণের চেয়ে কম। এ নিয়ে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। বরং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় তাঁদের সঙ্গে।

তাতেই মঙ্গলবার দুপুরে অঙ্গনওয়াড়ি কর্মী বিনতি রনিয়ার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের দাবি, বিনতিদেবী নিজে, তাঁর স্বামী শম্ভু সাহা এবং ছেলে অনুপকুমার সাহাও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অভিযোগ জানাতে গেলে অকথ্য ভাষায় তিরস্কার করেন, এমনকি মারতেও আসেন। তাতেই বিক্ষোভ দেখাতে বাধ্য হন তাঁরা।

আরও পড়ুন: Bankura: এবিপি আনন্দের খবরের জের, বাঁকুড়ায় মেরামত করা হল ত্রিফলা বাতি

যদিও বিনতিদেবী যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “বস্তায় পচা আলু থাকলেও, অভিভাবকদের সেগুলি দেওয়া হয়নি। কয়েক দিন আগে থেকে প্যাকটে মুড়ে রাখা ছিল। হতে পারে তাতে একটু পচন ধরেছে। সেগুলি পাল্টে দেওয়া হবে।”

উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই অভিভাবকরা বিক্ষোভ দেখিয়েছেন বলে দাবি বিনতিদেবীর। কিন্তু গোটা ঘটনায় তাঁর স্বামী এবং ছেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিবাদ জানাতে এ দিন রাস্তায় আলু ছড়িয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সরকারি নির্দেশ সত্ত্বেও তাঁদের কম পরিমাণ চাল-ডাল এবং পচা আলু ধরানো হয়েছে বলে অভিযোগ তাঁদের।

কিন্তু বিনতিদেবী সাফাই দিলেও, ক্ষোভ মিটছে না স্থানীয়দের। এই বিষয়ে সুপারভাইজার তপতী কৈইলঠার মতামত চাওয়া হলে তিনি বলেন, “সরকারি নির্দেশিকায় ১৮ টাকা কেজি দরে আলু দিতে বলা হয়েছে। পচা আলু দেওয়া হয়ে থাকলে, অভিযোগ জানান গ্রামবাসীরা। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
“মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল

ভিডিও

Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ
Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget