এক্সপ্লোর

Chanchal News: রাতের অন্ধকারে আইসক্রিম বিক্রেতার উপর ছুরি নিয়ে হামলা, টাকাপয়সা ছিনতাই, আহতের অবস্থা আশঙ্কাজনক

Malda News: মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত যদুপুর এলাকার ঘটনা। আহত আইসক্রিম বিক্রেতার নাম মিনাল হোসেন।

করুণাময় সিংহ, মালদা: দিনভর পরিশ্রমের পর বাড়ি ফিরছিলেন। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে পড়লেন আইসক্রিম বিক্রেতা (Ice Cream Seller)। খোয়ালেন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত সব টাকা। আবার দুষ্কৃতীদের ছুরির আঘাতে ক্ষতবিক্ষতও হলেন (Knife Attack)। এই মুহূর্তে হাসপাতালে যুঝছেন তিনি।

মালদায় আইসক্রিম বিক্রেতার উপর হামলা

মালদা (Malda News) জেলার চাঁচল থানার (Chanchal News) অন্তর্গত যদুপুর এলাকার ঘটনা। আহত আইসক্রিম বিক্রেতার নাম মিনাল হোসেন। বয়স ৩৫ বৃছর। চাঁচল থানার অন্তর্গত কলিগ্রামের যদুপুর এলাকাতেই বাড়ি তাঁর। বাড়ি থেকে অনতিদূরেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করে এবং সব ছিনতাই করে চম্পট দেয়।

আহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই সোমবারও ঠেলাগাড়িতে আইসক্রিম নিয়ে বেরিয়েছিলেন মিনাল। এদিক ওদিক ঘুরে বিক্রিবাটার পর রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় মল্লিকপাড়া এলাকায়, রাতের অন্ধকারে তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। রাস্তায় আটকে দাঁড়ায়। 

আরও পড়ুন: Panchayat Election 2023: মার্চ-এপ্রিলে হতে পারে পঞ্চায়েত নির্বাচন, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের

এর পর ওই আইসক্রিম বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা সব টাকা-পয়সা। বাধা দিতে গেলে যুবকের শরীরে এলোপাথাড়ি ছুরি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। তাতে বুকে, হাতে এবং প্রায় সারা শরীরই ক্ষতবিক্ষত হয়ে যায় মিনালের। 

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক

ওই যুবকের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাতে বিপদ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় মিনালকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য় নিয়ে যাওয়া হয় চাঁচল হাসপাতালে।  কিন্তু সেখানে পরিস্থিতির অবনতি হয় তাঁর। তাতে  রাতেই ফের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  গেল মার্বেল বোঝাই ম্যাটাডোর

অন্য দিকে,  চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  গেল মার্বেল বোঝাই ম্যাটাডোর। গুরুতর আহত ৪ জন। তাঁদের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ৮টা নাগাদ চিংড়িঘাটায় দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ম্যাটাডোরে ৭ জন ছিলেন। ম্যাটাডোর উল্টে ২ জন মার্বেলের তলায় চাপা পড়ে যান। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। ঘটনাস্থলে বেলেঘাটা ট্রাফিক গার্ড ও প্রগতি ময়দান থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Annapurna Yojana: ২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget