এক্সপ্লোর

Durga Puja 2022: লণ্ঠনের আলোয় বিসর্জন দেবীর, সম্প্রীতির সুরে বাঁধা চাঁচল রাজবাড়ির পুজো

Malda: রাজা নেই, রাজবাড়িও নেই, তবুও প্রথা মেনে পুজো হয় প্রতিবছর। একসময় যা রাজার পুজো ছিল। এখন তা হয়ে উঠেছে স্থানীয়দের পুজো।

করুণাময় সিংহ, চাঁচল, মালদা: মালদার চাঁচল। এই চাঁচলেই ছিল একটি রাজবাড়ি। এখন রাজাও নেই। রাজত্বও নেই। রাজবাড়ির একটি অংশে তৈরি হয়েছে মহকুমা আদালত। আর একটি অংশে এখন কলেজ। কিন্তু রাজবাড়ির স্মৃতি মুছে যায়নি। মন্দির রয়েছে, আর রয়েছে মালদার (Malda) চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো (Durga Puja)। 

সেই কবেকার কথা:
তখন রাজাদের সময়। কথিত রয়েছে, রাজ পরিবারের সদস্যরা হাতির পিঠে চেপে যেতেন পাহাড়পুরে মহানন্দা (Mahananda) নদীতে স্নান করতে। সেই সময়টা অষ্টাদশ শতকের একেবারে গোড়ার দিকে। তখন চাঁচলের রাজা ছিলেন রামচন্দ্র রায় চৌধুরী। কথিত রয়েছে, সেই সময় মহানন্দা নদীর সতীঘাট থেকে সিংহবাহিনী মূর্তি পান তিনি। পরে স্বপ্নাদেশ পেয়ে সেই বিগ্রহ রাজবাড়ির ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠা করেন তিনি। তারপর থেকে ঠাকুরবাড়িতে সিংহবাহিনীর নিত্যপুজো শুরু হয়। তখনই কোনও এক সময় শারদ উৎসবের জন্য মহানন্দার সতীঘাটে একটি কুঁড়েঘর তৈরি করে মাটির প্রতিমায় পুজো করা হতো। তারই সঙ্গে পুজো হতো কুলো দেবীরও। কথিত রয়েছে পুজো দিতে কাশীধাম থেকে আসতেন পুরোহিত। পরে রামচন্দ্র রায় চৌধুরীর নাতি শরৎচন্দ্র রায় চৌধুরী পাহাড়পুরে স্থায়ী দুর্গা মন্দির নির্মাণ করেন। তারপর থেকে সেখানেই শুরু হয় পুজো। এখন রাজা নেই, রাজত্ব নেই। কিন্তু পুজো রয়ে গিয়েছে। এখনও পাহাড়পুরে স্থায়ী দুর্গা মন্দিরে পুজো হয়। কলকাতায় অবস্থিত রাজ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তায় এবং এলাকার বাসিন্দাদের সাহায্যে হয় চাঁচল রাজবাড়ির পুজো। এখনও রাজ আমলের নিয়ম-নীতি মেনেই পুজো হয়। পুজোর ১২ দিন আগেই কৃষ্ণা নবমী তিথিতে শুরু হয় পুজো। 


Durga Puja 2022: লণ্ঠনের আলোয় বিসর্জন দেবীর, সম্প্রীতির সুরে বাঁধা চাঁচল রাজবাড়ির পুজো

চতুর্ভুজা সিংহবাহিনী:
এখানে দেবী দুর্গার (Durga) রূপ একটু আলাদা। দেবী এখানে চতুর্ভুজা সিংহবাহিনী। দুর্গাপুজোর সপ্তমীর দিন রাজবাড়ির মন্দির থেকে পাহাড়পুরের মন্দিরে সিংহবাহিনী দেবী মূর্তি নিয়ে যাওয়া হয়। আগে পাহাড়পুরে নিয়ে যাওয়ার হতো হাতির পিঠে চাপিয়ে। এখন আর হাতি নেই। সপ্তমীর সকালে ঢাক-সানাই আর কাঁসর ঘণ্টা বাজিয়ে শোভাযাত্রা করে রাজবাড়ির মন্দির থেকে সিংহবাহিনীকে পাহাড়পুরের মন্দিরে নিয়ে যাওয়া হয়। ওইখানে দেবী পূজিতা হন দেবী চন্ডী রূপে। মাটির প্রতিমাও থাকে। সেই প্রতিমার সঙ্গে পাহাড়পুরের মন্দিরে পুজো হয় সিংহবাহিনী মূর্তিরও।


Durga Puja 2022: লণ্ঠনের আলোয় বিসর্জন দেবীর, সম্প্রীতির সুরে বাঁধা চাঁচল রাজবাড়ির পুজো

বিসর্জনে সম্প্রীতির সুর:
বাংলায় দুর্গাপুজো যে নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের উৎসব নয়, আপামর বাঙালি তথা বাংলার বাসিন্দাদের উৎসব, তা নানাসময়েই বলা হয়ে থাকে। চাঁচলের রাজবাড়ির পুজোয় সেটা দেখা যায়। দশমীতে মহানন্দার সতীঘাটে বিসর্জন দেওয়া হয় দেবী প্রতিমা। বহু পুরনো প্রথা অনুযায়ী, সেই সময় ঘাটে ভিড় করেন লাগোয়া গ্রামগুলির সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। মশাল, লণ্ঠন বা প্রদীপ, আধুনিক কালে তাঁর সঙ্গে জুড়েছে টর্চও। এই সব দিয়ে গোটা বিসর্জনের সময় দেবীকে আলো দেখান তাঁরা। কথিত রয়েছে, বহু প্রাচীন কাল থেকেই মহামারি বা সেরকমই কোনও বিপদ থেকে বাঁচার জন্য এমন শুরু হয়েছিল। তারপর থেকে প্রথা মেনে এই কাজ চলে আসছে। মাটির প্রতিমা বিসর্জনের পরে মূর্তি ফিরিয়ে নিয়ে আসা হয় রাজবাড়ির মন্দিরে। 

আরও পড়ুন: 'অলৌকিক' ঘটনায় বদলেছে কার্তিক-গণেশের জায়গা, শতাব্দী পেরিয়েও পুজো সেভাবেই

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget