এক্সপ্লোর

Durga Puja 2022: 'অলৌকিক' ঘটনায় বদলেছে কার্তিক-গণেশের জায়গা, শতাব্দী পেরিয়েও পুজো সেভাবেই

Dakshin Dinajpur: পরিবারের বাসিন্দারা জানাচ্ছেন, তাঁদের পুজোর বয়স ১৮২ বছর। কার্তিক-গণেশের স্থান পাল্টালেও লক্ষ্মী ও সরস্বতীর অবস্থান আগের মতোই রয়েছে।

মুন্না আগরওয়ালা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: দেবী দুর্গার ডানদিকে গণেশ থাকেন। বাঁ দিকে থাকেন কার্তিক। সেভাবেই পুজো হচ্ছিল। কিন্তু হঠাৎ নাকি একদিন তাতে ছন্দপতন হয়। কথিত রয়েছে মৃৎশিল্পী সেভাবেই প্রতিমা গড়েছিলেন। কিন্তু সকালে উঠে দেখেন কার্তিক ও গণেশে স্থান পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। ফের ঠিক করেন মৃৎশিল্পী। কিন্তু তারপরের দিন নাকি আবার আগের অবস্থায় ফিরে আসেন কার্তিক ও গণেশের অবস্থান। তা দেখে আর বদল করা হয়নি প্রতিমায়। দেবী দুর্গার বাঁ দিকে গণেশ এবং ডান দিকে কার্তিককে রেখেই পুজো করা হয় দেবীকে। যে পুজোর কথা বলা হচ্ছে, তা বালুরঘাটের সাহা বাড়ির পুজো। পরিবারের বাসিন্দারা জানাচ্ছেন, তাঁদের পুজোর বয়স ১৮২ বছর। কার্তিক-গণেশের স্থান পাল্টালেও লক্ষ্মী ও সরস্বতীর অবস্থান আগের মতোই রয়েছে।

প্রায় ২০০ বছরের পথচলা:
দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাট (Balurghat)। বহু প্রাচীন কাল থেকেই সম্ভ্রান্ত এলাকা হিসেবেই পরিচিত। সেখানেই তিন নম্বর মোড় এলাকায় রয়েছে সাহাবাড়ি। ওই সাহা পরিবারের বাসিন্দারা জানাচ্ছেন, তাঁদের পূর্বপুরুষ বনমালী সাহা এখানে এই বাড়ি তৈরি করেছিলেন। সেটাও ছিল প্রায় ২০০ বছর আগে। আদতে সাহা পরিবার ছিল পূর্ববঙ্গ অধুনা বাংলাদেশের বাসিন্দা। সেখান থেকে বনমালী সাহা ব্যবসার জন্য বালুরঘাটের বিশ্বাসপাড়ায় এসেছিলেন। জলপথে এসেছিলেন তিনি। এখানে বাড়িও তৈরি করেন। তারপর শুরু করেছিলেন দুর্গাপুজো (Durga Puja)। প্রথমে প্রচলিত প্রতিমাতেই পুজো হতো এই বাড়ির। পরে ওই ঘটনার পর থেকে পরিবর্তিত হয় প্রতিমার ধাঁচ। 

সাহা বাড়ির পুজো:
এখন গোটা বালুরঘাটে ওই বাড়ির পুজো সাহা বাড়ির পুজো বলেই পরিচিত। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, পুজোর সঙ্গে, আয়োদনের সঙ্গে যাঁরা জড়িত তাঁরা নাকি বংশপরম্পরায় এই বাড়ির পুজো করে আসছেন। মৃৎশিল্পী থেকে পুরোহিত সকলেই বংশপরম্পরায় এই বাড়ির পুজোর সঙ্গে যুক্ত। এই বাড়ির বর্তমান সদস্য কালীকৃষ্ণ সাহা জানান, 'বনমালী সাহা প্রথমে এই পুজোর প্রচলন করেছিলেন। প্রথমদিকে প্রচলিত অবস্থানে থাকত প্রতিমা। কিন্তু কয়েক বছর পরেই পরিবর্তন করা হয় এক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে। শোনা যায় মৃৎশিল্পী দুর্গার বাঁ দিকে কার্তিক এবং ডান দিকে গণেশ বানিয়ে ছিলেন নিয়ম অনুসারে। কিন্তু পরদিন সকালে দেখা যায় দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর অবস্থান ঠিক থাকলেও কার্তিক ও গনেশের অবস্থান পাল্টে গিয়েছে। মৃৎশিল্পী আবার মায়ের বাঁ দিকে কার্তিক ও ডান দিকে গণেশের অবস্থান করে দেন। কিন্তু পরদিন সকালে ফের পাল্টে যায় কার্তিক ও গনেশের স্থান। এরপর বনমালী সাহার মত নিয়ে ওই অবস্থানে মায়ের পুজো শুরু হয়। সেই থেকে একই নিয়ম-নিষ্ঠা সহকারে সাহা বাড়ির দুর্গা পুজো হয়ে আসছে।'

Durga Puja 2022: 'অলৌকিক' ঘটনায় বদলেছে কার্তিক-গণেশের জায়গা, শতাব্দী পেরিয়েও পুজো সেভাবেই

একই কাঠামোয় পুজো:
নিয়ম-প্রথা যে এক রয়েছে তাই নয়। আরও একটি চমক রয়েছে। পরিবারের বর্তমান সদস্য কালীকৃষ্ণ সাহা জানাচ্ছেন,  একই কাঠামোতে প্রতিমা তৈরি হয়ে আসছে। অর্থাৎ কাঠামোটির বয়সও ১৮২ বছর হতে চলেছে ৷ এছাড়াও, সাহা বাড়ির পুজোয় দেবীর ভোগেও থাকে বিশেষত্ব। ভোগ হিসেবে দেওয়া হয় দুধের তৈরি নানা উপকরণ।

আরও পড়ুন:  জাঁক কমলেও ঐতিহ্য অম্লান, জমিদারের পুকুরের মাছেই ভোগ পান দেবী

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget