এক্সপ্লোর

Malda: শ্বাসনালিতে আটকে কানের দুল! সরকারি হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই সুস্থ শিশু

Malda Medical College: বিনা অস্ত্রোপচারে ওই শিশুর শ্বাসনালি থেকে আটকে থাকা কানের দুল বের করে আনলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

করুণাময় সিংহ, মালদা: ফের জটিল পরিস্থিতি সুষ্ঠুভাবে সামাল দিয়ে প্রাণ বাঁচানো হল রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা। পাঁচ বছরের এক শিশুর শ্বাসনালিতে কানের দুল আটকে গিয়েছিল। সেই পরিস্থিতিতে বিনা অস্ত্রোপচারে ওই শিশুর শ্বাসনালি থেকে আটকে থাকা কানের দুল বের করে আনলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এমন কাজ সম্ভব হওয়ার খুশির হাওয়া মালদা মেডিক্যালের চিকিৎসকদের মধ্যে। 

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে উন্নত হয়েছে এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের একাংশ। মালদা মেডিক্যালের ডাক্তারদের চেষ্টায় বিপদ কেটে যাওয়ায় খুশি ওই পাঁচ বছরের শিশুর পরিবার। তাঁরা সাধুবাদ জানিয়েছেন মালদা মেডিক্যালে কর্তব্যরত চিকিৎসক এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, অসুস্থ শিশুর নাম সুমাইরা খাতুন। তার বয়স পাঁচ বছর। তার বাড়ি কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। বাবা রুবেল শেখ সামান্য ব্যবসায়ী। মা নাসরিন বিবি গৃহবধূ।

দক্ষিণবঙ্গেও সফল অস্ত্রোপচার:
উত্তরবঙ্গে যখন চটজলদি পদক্ষেপে বিনা অস্ত্রোপচারে প্রাণ বেঁচেছে শিশুর। তখনই দক্ষিণবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে সাফল্যের ছোঁয়া। জটিল অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে সরকারি হাসপাতালে। এবার ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমায় এক গর্ভবতী মহিলার পেটে অস্ত্রোপচার করে প্রায় দুই কেজি ওজনের টিউমার বের করলেন চিকিৎসকরা। হাসপাতালের শল্য চিকিৎসক শ্রুতর্ষি মন্ডলের তৎপরতায় চিতিৎসক আসিফ কামাল ও চিকিৎসক বিশ্বনাথ সর্দারের সহযোগিতায় এই জটিল অস্ত্রোপচার সম্ভব হয়।

চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনটি ভীষণ জটিল ছিল। ডায়মন্ড হারবারের বাসিন্দা অনিন্দিতা পাত্র কিছুদিন আগেই গর্ভবতী হন। তাঁর গর্ভে যমজ সন্তান রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁরই সঙ্গে অস্বাভাবিকভাবে তাঁর পেট দিন দিন ফুলে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় স্বাস্থ্যপরীক্ষা করে চিকিৎসকরা দেখেন ওই মহিলার পেটে বিশাল আকারের একটি টিউমার রয়েছে। অবশেষে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এসে গত সোমবার অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচার হয়েছে, ১ কেজি ৭৫৫ গ্রামের ওই টিউমার তাঁর পেট থেকে বের করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ রয়েছেন ওই রোগী। সফল অস্ত্রোপচারের পরে ওই মহিলার গর্ভস্থ সন্তানরাও ঠিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের এই উদ্যোগে খুশি রোগী ও তাঁদের পরিবার। ক্যানিং মহকুমা হাসপাতালের এই সাফল্য আগামী দিনে আরও বাড়বে বলে জানিয়েছেন সুপার। 

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget