এক্সপ্লোর

English Bazar News: ইংরেজবাজারে বিজেপি-র ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

English Bazar News:হালে পানি না পেয়ে বিজেপি অপপ্রচার করছে বলে দাবি তৃণমূলের। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তারা।

করুণাময় সিংহ, মালদা: পুরভোটের (WB Municipal Polls 2022) আগে ফের উত্তেজনা ইংরেজবাজারে (English Bazar News)। সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় তৃণমূলকে (TMC) কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির (BJP)।একই সঙ্গে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সামনে এসেছে। সেই মর্মে অভিযোগ দায়ের হয়েছে মালদা সদর মহকুমা শাসকের কাছে। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে।

মালদার (Malda News) ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেখানে বিদায়ী কাউন্সিলর কাকলি চৌধুরীকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। ওই ওয়ার্ডে আবার নয় নম্বরও য়ার্ডের বিদায়ী কাউন্সিলর সঞ্জয় শর্মাকে দাঁড় করিয়েছে বিজেপি। তাঁর ফ্লেক্সই পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলেও সম্প্রতি অভিয়োগ করেন সঞ্জয়। এ বার তাঁর দাবি, তৃণমূলের লোকজন ফ্লেক্স খুলে পুড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “তৃণমূল প্রার্থী সারা বছর এলাকায় কোনও কাজ করেননি। এখন অনিশ্চয়তায় ভুগছেন। তাই এ সব করছেন। কর্মীদের ভয় দেখানো হচ্ছে। ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের।”

আরও পড়ুন: Diamond Harbour News: সরিষাহাট বাজারে কুপিয়ে খুন এক ব্যক্তিকে, পালাতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু ১ দুষ্কৃতীরও

আট নম্বর ওয়ার্ডের পাশাপাশি ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মৌসুমি মিত্র তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। সেখানে তৃণমূলের প্রার্থী সুজিত সাহা। বিজেপি-র অভিযোগ, তৃণমূল প্রার্থী এবং তাঁর সমর্থকরা বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে। ভোটের প্রচারে বাধা দিচ্ছে। সব ফ্লেক্স, ব্যানার খুলে দেওয়া হচ্ছে। এ নিয়ে নির্বাচন কমিশনে (State Election Commission) লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বিজেপি-র তরফে।

তৃণমূল যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, “সংগঠন বলতে বিজেপির কিছু নেই। মানুষ সরে দাঁড়িয়েছেন। বিজেপি-র কাছে মানুষ নেই, কর্মী নেই, তাই ভোটর প্রচারে বেরোতে পারছেন না। কোনও উপায় না দেখে তাই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget