এক্সপ্লোর

Malda News: ১৫ কেজি, ১৪ কেজি ওজন এক একটির, গোপন অভিযানে ১৯টি কচ্ছপ উদ্ধার

Turtle Recovered in Malda: গোপন সূত্রে খবর পেয়ে কচ্ছপের মাংস বিক্রি রুখতে নামে বন দফতর।

করুণাময় সিংহ, মালদা: পাচারকারীকে ধরতে ক্রেতা সেজে অভিযান (Turtle Smuggling)। তাতেই সাফল্য পেল বন দফতর। মালদার (Malda News) গাজোলে কচ্ছপের মাংস বিক্রেতা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা গেল পাঁচটি বড় আকারের এবং ১৪টি ছোট আকারের কচ্ছপ। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হাত ফস্কে পালিয়ে গিয়েছেন অন্য এক জন। ধৃত ব্যক্তি আগেও এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁকে জেলা বন দফতরে রাখা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান বন দফতরের

গোপন সূত্রে খবর পেয়ে কচ্ছপের মাংস বিক্রি রুখতে নামে বন দফতর। ডিএফও সিদ্ধার্থ বি জানিয়েছেন, গাজোলের নয়াপাড়া এলাকায় কচ্ছপ বিক্রি চলছে বলে জানতে পারেন তাঁরা। সেই মতো অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতা হয়। ওই ব্যক্তির কাছে কচ্ছপ রয়েছে, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরই ক্রেতা সেজে ওই বাড়িতে যান বন দফতর এর রেঞ্জ অফিসার সুদর্শন সরকার-সহ বনকর্মীরা। এর পর হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত বিপুল বিশ্বাসকে।

আরও পড়ুন: Robinhood Army: ক্ষুধার্ত মুখে তুলে খাবার তুলে দেওয়াই লক্ষ্য, কীভাবে লড়াই করেন কলকাতার 'রবিনহুড'রা?

অভিযুক্তের বাড়ি থেকে পাঁচটি বড় আকারের এবং ১৪টি ছোট আকারের কচ্ছপ উদ্ধার করা হয়। বড় কচ্ছপগুলির কোনওটির ওজন ১২ কেজি, কোনওটির আবার ১৫ কেজি। ছোট কচ্ছপগুলির ওজন ১ থেকে ২ কোজি করে। তবে ঘটনাস্থল থেকে বন দফতরের হাত ছাড়িয়ে বিপুলের সহযোগী এক জন পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গিয়েছে।

আগেও ধৃত ব্যক্তিকে একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এর আগেও অভিযুক্ত বিপুলকে বেআইনি ভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।দীর্ঘ দিন ধরেই বেআইনি ভাবে কচ্ছপের মাংস বিক্রি করে আসছেন তিনি। মূলত উত্তরপ্রদেশ থেকে এই কচ্ছপগুলি তাঁর কাছে আসে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি গ্যঞ্জেটিক সফট শেল টার্টল প্রজাতির বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget