এক্সপ্লোর

Sushanta Ghosh: 'মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে..' কসবাকাণ্ডের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য TMC কাউন্সিলর সুশান্তের !

Sushanta Ghosh On TMC After Kasba Incident: 'ভেবেছিলাম রাজনীতি আমার পক্ষে আর টানা সম্ভব হবে না, কিন্তু...', কসবাকাণ্ডের পর বিশেষ কিছু ইস্যু নিয়ে মুখ খুললেন সুশান্ত ঘোষ..

কলকাতা: গতকাল ভরসন্ধেয় কলকাতায় জনবহুল জায়গায় ঘটে যায় এই ঘটনা ! অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ঘটনার পর এদিন এবিপি আনন্দের কাছে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন সুশান্ত ঘোষ।

'ভেবেছিলাম রাজনীতি আমার পক্ষে আর টানা সম্ভব হবে না, কিন্তু...'

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, 'আমার মনে হয় যে প্রশাসনকে আরও একটু সজাগ হওয়া দরকার আছে। আরেকটু সক্রিয় হতে হবে,যাতে দুষ্কৃতীরা, যারা মাথা তোলবার চেষ্টা করছে, তারা না উঠতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আমি যে রাজনীতিটা শিখেছি, সেই রাজনীতিটা মনে হচ্ছে কোথাও যেনও, সেই রাজনীতিটা একটু বিঘ্নিত হচ্ছে। কারণ মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে, তার কারণ অনুসন্ধান করতে হবে। আর দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য, যতক্ষণ জনগণ আছে, ততক্ষণ দল আছে, ততক্ষণ আমরা আছি। সেটা মনে হয় কোথাও একটা ডিফার করছে ওই সমস্ত অঞ্চলে। আমার মনে হয়, এটা দলের আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। দলের যারা তথাকথিত নেতৃত্ব আছে দক্ষিণ কলকাতার, তাঁদেরকেও একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত।' 

আরও পড়ুন, আগামীকাল RG কর-কাণ্ডে ১০০ দিন, ১০০টি মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কলকাতায়

'দল বলুক না বলুক, আমি তো ওখানে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব না'

তিনি আরও বলেন, যখন ঘটনা ঘটেছিল, আমার মেয়ে কোথার থেকে খবর পেয়েছে, আমি জানি না, মিনিট পনেরোর মধ্যে আমাকে ফোন করেছিল। ফোন করে বলেছে, বাবা এবার শেষ করো। আমিও একটা সময় ভাবা শুরু করে দিয়েছিলাম যে, রাজনীতি বোধহয় আমার পক্ষে টানা সম্ভব হবে না। কিন্তু রাত্রিবেলা আবার বাড়িতে গিয়ে, আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। এবং সিদ্ধান্ত নিয়েছি যে, লড়াই আমার জারি থাকবে। এদের বিরুদ্ধে লড়তে আমাকে হবেই। আর এই মুহূর্তে এদের ভয়ে আমি যদি ছেড়ে দিই, তাহলে অন্য বার্তা যাবে। আমার ওখানে বাড়ি। দল বলুক না বলুক, আমি তো ওখানে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব না। আমাদের দলের জেলা সভাপতি দেবাশিস কুমার, ওই ওয়ার্জে মাথা গলাতে বারণ করে দিয়েছিলেন।  আমি সেখানে মাথা গলাই না, রাজনীতিক দিক থেকে।  ওখানে একাধিক সংগঠনের সঙ্গে আমি যুক্ত।  ওখানে মানুষের সঙ্গে আমার ব্যাক্তিগত সম্পর্ক আছে। কাজেই দেবাশিষ কুমার বলুক না বলুক, আমাকে ওখানকার মানুষের সঙ্গে থাকতে হবে।মানুষের ভালমন্দ নিয়ে চিন্তাভাবনা করতে হবে।'  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 


 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget