এক্সপ্লোর

Kalyan Banerjee : 'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের

Kasba Incident: ঘটনায় ইতিমধ্যেই 'মাস্টারমাইন্ড' গুলজারকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে পাকড়াও করেছে গলসি থানার পুলিশ।

কলকাতা : কসবাকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। শহরের বুকে প্রকাশ্য এলাকায় কী করে একজন কাউন্সিলরকে এভাবে খুনের চেষ্টা হল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ঘটনায় ইতিমধ্যেই 'মাস্টারমাইন্ড' গুলজারকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে পাকড়াও করেছে গলসি থানার পুলিশ। আক্রান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবিও করেছে মূল অভিযুক্ত। তার দাবি, কাউন্সিলর তার ২ হাজার বর্গফুট জায়গা দখল করেছিল। এমনকী সুশান্ত ঘোষকে 'গুন্ডা'-ও বলে সে। এই আবহে এই ঘটনায় এবার একযোগে সিপিএম ও বিজেপিকে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "একটু ভাল করে খোঁজখবর নিলে হয়তো দেখা যাবে, বিজেপি এবং সিপিএম এর পিছনে রয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার তৈরি হল। যেভাবে বিজেপি এবং সিপিএম হিংসাত্মক কার্যকলাপের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে চাইছে, এগুলো তার জ্বলন্ত নিদর্শন।"

পাল্টা জবাব দিয়েছেন তথাগত রায়। তিনি বলেন, "এই বক্তব্যগুলোর পিছনে একটা উদ্দেশ্য আছে। এর উদ্দেশ্য হচ্ছে, কোনটা বললে মমতা খুশি হবেন । কোনটা বললে মমতা একটু হেসে তাকাবে। কোনটা বললে মমতা বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চি জায়গা তুলে দেবেন। কল্যাণ ব্যানার্জি এর জন্য লালায়িত। তাই এই উক্তি করেছেন।"

কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের রাজডাঙা মেন রোড এলাকায় রাস্তার পাশেই বাড়ি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। ২৫০ মিটার দূরে অ্যাক্রোপলিস মল। দেড় কিলোমিটার দূরেই কসবা থানা। এক দশকেরও বেশি সময় ধরে সুশান্ত ঘোষ ছিলেন, এই ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বর্তমানে তিনি পাশের ওয়ার্ড ১০৮-এর কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান।

শুক্রবার, সন্ধেয় জনবহুল, ব্যস্ত এলাকায়, রাস্তার উপর বাড়ির সামনে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর। তখনই স্কুটারে করে এসে হামলা চালায় হেলমেটে মুখ ঢাকা ২ দুষ্কৃতী। একেবারে কাছ থেকে গুলি করার চেষ্টা করে একজন। কিন্তু, শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্রে গুলি আটকে যাওয়ায়, প্রাণরক্ষা হয় তৃণমূল কাউন্সিলরের। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে, তাড়া করে এক হামলাকারীকে ধরে ফেলেন স্থানীয়রা।

ঘটনায় এবার জালে এসেছে 'মাস্টারমাইন্ড' ইকবালও। বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালাচ্ছিল সে। সেই সময় তাকে পাকড়াও করা হয়। বাইকে চেপে জাতীয় সড়ক দিয়ে পালানোর সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গলসি থানার পুলিশের তল্লাশি জালে ধরা পড়ে ইকবাল, এমনই খবর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget