এক্সপ্লোর

Harishchandrapur News: দুই বিঘা জমি ঘিরে বিবাদ, রক্তারক্তি কাণ্ড হরিশচন্দ্রপুরে, আহত ১৩

Malda News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বিঘা জমিকে ঘিরে বিবাদ। ওই জমির মালিকানা নিয়ে তিন মাস ধরে ঝামেলা চলছিল রাহানুল এবং আফতাবউদ্দিনের মধ্যে।

করুণাময় সিংহ, মালদা: জমি নিয়ে বিবাদ ঘিরে রক্তারক্তি কাণ্ড। বচসা থেকে হাতাহাতি, মারামারি। তাতে দু’পক্ষের ১৩ জন আহত হয়েছেন। জোর করে জমি দখল করে রাখার অভিযোগ তুলেছে এক পক্ষ। অন্য পক্ষের দাবি, জমির আসল কাগজপত্র তাদের কাছেই। তাই জমির মালিকানাও তাদের। এ নিয়ে খামোকা ঝামেলা পাকানো হয়েছে। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী। 

জমিকে ঘিরে বিবাদ, রক্তারক্তি কাণ্ড মালদায়

মালদা (Malda News) জেলার হরিশচন্দ্রপুর (Harishchandrapur News) থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মণপুর মিসকিমপুরের ঘটনা। রক্তারক্তাকাণ্ড ঘটে যাওয়ায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েচে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে বলে জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। উভয় পক্ষই পরস্পরকে দায়ী করেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বিঘা জমিকে ঘিরে বিবাদ। ওই জমির মালিকানা নিয়ে তিন মাস ধরে ঝামেলা চলছিল রাহানুল এবং আফতাবউদ্দিনের মধ্যে। মঙ্গলবার সকালে সেই বিবাদই রণক্ষেত্রের আকার ধারণ করে। মুহুর্তের মধ্যে তা বদলে যায় রক্তারক্তি কাণ্ডে। পরস্পরের উপর হামলা চালান উভয় পক্ষের লোকজনই। তাতেই উত্তেজনা ছড়ায়। 

আরও পড়ুন: Manik Bhattacharya : দেখানো হল জুতো, ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে চোর চোর স্লোগান

এ দিন ঝামেলা শুরু হলে পুলিশের কাছে খবর পৌঁছয়। সেই মতো ঘটনাস্থলে হাজির হয় হরিশচন্দ্রপুর থানার পুলিশ। দুই পক্ষকে জমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলে তারা। কিন্তু পুলিশ চলে যেতেই উত্তেজনা ছড়ায়। জানা যায়, এক পক্ষ জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করছিল।  তা নিয়ে প্রথমে বচসা, তার পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন সকলে।

এই ঘটনায় এক পক্ষের সাত জন আহত হন। তাঁদের মধ্যে রাহানুল হক, শেখ উজ্জ্বল, মুফিলুউদ্দিন, শেখ লতিফুর, হাসবি বিবি এবং শেখ নইমউদ্দিনকে শনাক্ত করা গিয়েছে।  অন্য পক্ষের ছ’জন আহত হন। তাঁরা হলেন, শেখ আফতাবউদ্দিন, শেখ সাহাবউদ্দিন, তারিক আনোয়ার, তাকিম আলি, করিমউদ্দিন এবং এনামুল হক। এর মধ্যে দুই পক্ষের চার জনের অবস্থা অত্যন্ত গুরুতর। আহতরা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। 

পরস্পরকে দোষারোপ করছে দুই পক্ষ

এক পক্ষের শিউলি খাতুন বলেন, ‘‘জমিটা আমাদের। ওরা গায়ের জোরে দখল করে রেখেছে। ওরা কাগজপত্র দেখাতে পারবে না। বাধা দিতে গেলে মারধর করেছে।’’ অন্য দিকে, অপর পক্ষের রাজীব হক বলেন, ‘‘জায়গাটা আমাদের দাদুদের। ওরা জোর করে দখল করে রেখেছে। পুলিশ এসে কাগজপত্র দেখাতে বলে। তার পরেই শুরু হয় ঝামেলা। আমরা আমাদের জমি নেব।’’ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
West Bengal News Live : দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
Shyam Steel : রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget