এক্সপ্লোর

Manik Bhattacharya : দেখানো হল জুতো, ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে চোর চোর স্লোগান

Scam : আইনজীবীর পোশাকে হাজির বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও বলেন, 'চোরের জন্য এত নিরাপত্তা। মানুষের হাতে একবার ছেড়ে দিয়ে দেখুন, ইনসাফ হয়ে যাবে।'

আবির দত্ত, কলকাতা : ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে ঘিরে নজিরবিহীন বিক্ষোভ। ‘চোর চোর’ স্লোগান। জুতো দেখানো হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। গতকাল সিজিও কমপ্লেক্সে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারের পর জোকা ইএসআইয়ে স্বাস্থ্য পরীক্ষার পর মানিককে আদালতে পেশ করা হয়। বয়ানে অসঙ্গতি ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগ মানিকের বিরুদ্ধে, খবর ইডি (ED) সূত্রে।

তাঁকে আদালতে পেশের সময় তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। ব্যাঙ্কশাল আদালত চত্বরেই হাতে জুতো নিয়ে চোর চোর স্লোগান ওঠে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। যে বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে দেখানো হয়েছে বলে দাবি করেন সেখানে হাজির গেরুয়া শিবিরের নেতা সজল ঘোষ। আইনজীবীর পোশাকে হাজির বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও বলেন, 'চোরের জন্য এত নিরাপত্তা। মানুষের হাতে একবার ছেড়ে দিয়ে দেখুন, ইনসাফ হয়ে যাবে।'

কেন মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হল ?

ইডির তরফে দাবি করা হচ্ছে, তথ্যপ্রমাণ দেখানোর পরেও তিনি বিভ্রান্ত করছিলেন। তথ্য গোপন করার চেষ্টা করছিলেন। তার পরেই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, গতরাতে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতারির পর তাঁর ছেলেকে ফোন করা হয়। 

তাই ইডি-র তরফ সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু রক্ষাকবচ শুধুমাত্র সিবিআইয়ের মামলায় রয়েছে, তাই ইডি মামলায় তাঁকে গ্রেফতার করায় কোনও বাধা নেই।

ইডি জানিয়েছে, তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে মানিক ভট্টাচার্যের নির্দেশে মার্কশিটে পরিবর্তন করা হয়েছিল এবং ওএমআর শিটের কথা বলা হচ্ছে। সেই ব্যাপারেও তিনি পুরোটাই জানতেন। মানিক ভট্টাচার্যর কোথায় কী রয়েছে তা জানতে চাইছে ইডি।    

এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের যোগসূত্রের কথা বলেছে ED। চার্জশিটে বলা হয়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে পার্থ চট্টোপাধ্যায়কে মেসেজ করেন তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি। সেখানে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেসরকারি বি এড কলেজ থেকে টাকা তোলা, হুমকি দেওয়া, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ ছাড়া নদিয়ার TET’এর মাস্টার শিট চেয়ে চেয়ারম্যানকে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়। চার্জশিটে আরও বলা হয়েছে, মানিকের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে তাঁকেই অভিযোগ সম্বলিত মেসেজটি পাঠান প্রাক্তন শিক্ষামন্ত্রী। CBI ও ED দু’ই কেন্দ্রীয় সংস্থাই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে। লুক আউট নোটিসও জারি করে সিবিআই।

আরও পড়ুন- 'অনেক দেরি হয়ে গেল, অনেক তথ্য হাপিস করেছেন' মানিক গ্রেফতারিতে আক্রমণ সুজনের

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget