এক্সপ্লোর

Malda News: লোকালয়ে বাড়ির পাশে ব্যাগভর্তি বল বোমা, উত্তেজনা মালদায়

Malda News: পরিত্যক্ত অবস্থায় ব্যাগে ভরা ছিল বল বোমা। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয়রা।

অভিজিৎ চৌধুরী, মালদা: ফের ব্যাগভর্তি বোমা উদ্ধার মালদায় (Malda News)। ফাঁকা জমিতে বা নির্জন জায়গায় নয়, এ বার বোমা মিলল লোকালয়ের ভিতরে। স্থানীয় এক বাসিন্দার বাড়ির একেবারে পাশ থেকে। পরিত্যক্ত অবস্থায় নাইলন ব্যাগের মধ্যে রেখে যাওয়া হয়েছিল বল বোমা (Ball Bomb)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ (Kaliachak Police Station)। বোমা নিস্ক্রিয় করতে ডেকে পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও (Bomb Squad)।

চলতি সপ্তাহে এই নিয়ে দু’বার মালদায় ব্যাগভর্তি বোমা উদ্ধার হল। শনিবার সকালে কালিয়াচক থানার অন্তর্গত রামনগরের বসতি এলাকায় ব্যাগভর্তি বল বোমা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ বসানো রয়েছে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দা সজল মণ্ডলের। পাড়া প্রতিবেশিদের বিষয়টি জানান তিনি। তাতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

নিজেরা ঝুঁকি না নিয়ে এর পর কালিয়াচক থানায় খবর দেন এলাকাবাসী। পুলিশের দল এসেই ব্যাগভর্তি বোমা উদ্ধার করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বোমাগুলি নিস্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। তবে কে বা কারা লোকালয়ের মধ্যে ব্যাগভর্তি বোমা রেখে গেল, তা জানা যায়নি। ওই বাড়ির আশেপাশে সন্দেহজনগ গতিবিধির কাউকে দেখেছেন কি না, এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বলের মতো গোল করে বাঁধা বোমাকেই বোল বোমা বলে। এ দিন মুর্শিদাবাদের বহরমপুরে খেলার মাঠে বল বোমা ফেটে বিপত্তি ঘটেছে। খেলাপ বল ভেবে সেটি তুলে আনে একদল কিশোর। কিন্তু সেটি নিয়ে খেলতে গেলেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হয়েছে ওই তিন কিশোর। এক দিন আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদে ওষুধের দোকানে পার্সেল খুলতেি তীব্র বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন তিন জন।

আরও পড়ুন: Hemtabad Parcel Blast: ২৪ ঘণ্টা কাটতে চললেও গ্রেফতারি নেই, পার্সেল বিস্ফোরণ-কাণ্ডে হেমতাবাদ বন্‌ধ ব্যবসায়ীদের

তবে মালদায় লোকালয়ের মধ্যে বোমাভর্তি ব্যাগ উদ্ধার ঘিরে নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ এবং প্রশাসন। কারণ দু’দিন আগেই, বৃহস্পতিবার মালদার চাঁচলে ভুট্টার জমি থেকে দু’টি নাইলনের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। ভোরবেলা চাষের জমিতে কাজ করতে গিয়ে বোমাভর্তি ব্যাগ দেখতে পান কৃষকরা। তাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। তার পর বম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিস্ক্রিয় করে। তার পর এ দিন ফের বল বোমা উদ্ধার হল সেখানে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget