এক্সপ্লোর

Hemtabad Parcel Blast: ২৪ ঘণ্টা কাটতে চললেও গ্রেফতারি নেই, পার্সেল বিস্ফোরণ-কাণ্ডে হেমতাবাদ বন্‌ধ ব্যবসায়ীদের

Hemtabad Parcel Blast: শুক্রবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে এই ঘটনা ঘটে। বিকেলে সেখানে ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীর নামে দোকানে একটি পার্সেল রেখে যান এক টোটোচালক। খুলতেই বিস্ফোরণ ঘটে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: পার্সেল বিস্ফোরণ-কাণ্ডে পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই হেমতাবাদে (Hemtabad Parcel Blast)। বরং শনিবার এলাকায় বন্‌ধের ডাক দিয়েছে হেমতাবাদ ব্যবসায়ী সমিতি। তার জেরে সেখানকার বাজার দোকান সব বন্ধ সকাল থেকে। অভিযুত্করা গ্রেফতার না হওয়া পর্যন্ত বন্‌ধ চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শান্তিপূর্ণ ভাবে বন্‌ধ চললেও, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বাহারাইল বাজার এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বিস্ফোরণের পর ২৪ ঘণ্টা কাটতে চললেও, এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে যে টোটোয় চাপিয়ে পার্সেল আনা হয়েছিল, সেটিকে ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি যাতে তেতে না ওঠে, তার জন্য এলাকায় টহল দিয়ে বেড়াচ্ছে পুলিশের দলও। কিন্তু লোকালয়ের মধ্যে, দিনের বেলা এমন ভয়াবহ ঘটনার রেশ কাটছে না। পুলিশ-প্রশাসনের উপর যেমন ক্ষুব্ধ মানুষ, তেমনই অনলাইন মাধ্যমে কেনা পার্সেল নিতেও ভয় পাচ্ছেন এলাকাবাসী।

শুক্রবার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur News) ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) সংলগ্ন হেমতাবাদে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। গতকাল বিকেলে সেখানে ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীর নামে দোকানে একটি পার্সেল রেখে যান এক টোটোচালক (Toto Driver)। পার্সেল নামিয়ে রেখে তৎক্ষণাৎ কার্যত উধাও হয়ে যান তিনি। সেই পার্সেলটি ঘুলতেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন বাবলু-সহ দোকানে উপস্থিত চার জন। এর মধ্যে তিন জনকে রায়গঞ্জ হাসপাতালে হাসপাতালে ভর্তি করেত হয়। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়ে যান অন্য জন।

আরও পড়ুন: India- Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতী রুখতে বিশেষ ব্যবস্থা, একাধিক এলাকায় বসছে সিসি ক্যামেরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্সেলের উপর শুধুমাত্র বাবলুর নাম এবং ফোন নম্বরেরই উল্লেখ ছিল। কে ওই পার্সেল পাঠিয়েছেন, কোথা থেকে পাঠিয়েছেন, তা লেখা ছিল না। এই ঘটনায় প্রাণহানি না ঘটলেও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, অবিলম্বে তাঁদের গ্রেফতারি এবং কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এ নিয়ে পুলিশ এবং প্রশাসনের উপর চাপ বাড়াতেই শনিবার দিনভর সেখানে বন্‌ধ কর্মসূচি পালিত হচ্ছে।

পুরন শত্রুতা থেকে পরিকল্পনামাফিকই কেউ এই ঘটনা ঘটিয়ে থাকবেন বলে মনে করছে পুলিশ। যে টোটোচালক পার্সেলটি দোকানে পৌঁছে দেন, তাঁর খোঁজ চালানো হচ্ছে। পার্সেলটি পৌঁছে দেওয়ার সময় টোটোয় এক মহিলা বসেছিলেন বলেও স্থানীয় সূত্রে জানতে পেরেছে পুলিশ। তাঁকেও শনাক্ত করার চেষ্টা চলছে। শুধুই ব্যক্তিগত শত্রুতা থেকে এমন বিস্ফোরণ ঘটানো হয়েছে, নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget