এক্সপ্লোর

Malda News: ফুসফুসের ধার ঘেঁষে আটকে গুলি, এখনও বিপন্মুক্ত নয় মালদার ছাত্র

Malda News Update: মালদার মোথাবাড়িতে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র। কলকাতার SSKM হাসপাতালের ট্রমা কেয়ারের ICU- তে চিকিৎসাধীন আব্দুল শহিদ নামে ওই ছাত্র।

মালদা: বন্ধুর সঙ্গে বাড়ির থেকে বেরিয়ে মালদায় গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র। এসএসকেএমে চিকিৎসাধীন জখম ছাত্রের শারীরিক অবস্থা এখনও বিপন্মুক্ত নয়। হাসপাতাল সূত্রে খবর, বুকের মাঝামাঝি গুলি লেগেছে ওই ছাত্রর। গুলি আটকে রয়েছে ফুসফুসের ধার ঘেঁষে। গতকাল একবার অস্ত্রোপচার হলেও গুলি বার করা যায়নি। 

মালদার মোথাবাড়িতে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র। কলকাতার SSKM হাসপাতালের ট্রমা কেয়ারের ICU- তে চিকিৎসাধীন আব্দুল শহিদ নামে ওই ছাত্র। হাসপাতাল সূত্রে খবর, বুকের মাঝামাঝি গুলি লেগেছে তার। গুলিটি বিপজ্জনকভাবে আটকে রয়েছে ফুসফুসের ধার ঘেঁষে। এখনও বিপদমুক্ত নয় সে। মঙ্গলবার, অস্ত্রোপচারের চেষ্টা করা হলেও সেই গুলি এখনও বের করা যায়নি। এই ঘটনায় রাজ শেখ নামে ওই ছাত্রেরই এক পরিচিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে খুন সহ নানা অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, ঈশা শেখ নামে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিল আব্দুল শহিদ। এরপর, দু'জনে মিলে অভিযুক্ত রাজ শেখের কাছে যায়। সেখানে পয়সা সংক্রান্ত বিষয়ে বচসা হয় ঈশা ও রাজের। আচমকা আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে রাজ শেখ। গুলি লাগে আব্দুল শহিদের বুকে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর পলাতক অভিযুক্ত রাজ শেখ। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে প্রথমে মালদা মেডিক্য়াল কলেজ ও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তর করা হয়।                                 

পরিবারের দাবি, সোমবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরোন ওই ছাত্র। ঘণ্টাখানেক পর ছেলের উপর গুলি চালানোর খবর পান তাঁরা। ছাত্রের বাবা জানিয়েছেন, "আনুমানিক সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে একটা ফোন এল যে আপনার ছেলেকে গুলি করেছে। আমার মেজো ছেলে, আর কয়েকজন লোক তারা নিয়ে আসে।খুব অসহায় অবস্থায় একটা ICU গাড়িতে সঙ্কটজনক অবস্থায় আমরা হতভম্ব হয়ে কী করব বুঝতে পারছি না।'' ছাত্রের মা বলেন, "ছেলে খালি একটাই কথা বলেছে যে রাজ গুলি মেরেছে। ছেলে আর কোনও কথা বলতে পারেনি। শাস্তি কিছু না হলে তো কিছু বুঝতে পারবে না। করতেই থাকবে একের পর এক।''

সেরা শিরোনাম

Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget