এক্সপ্লোর

Malda News: 'লিফট আছে, নেই লিফটম্যান', সরকারি হাসপাতালের লিফটের বাইরে লাগানো আজব নোটিস !

Malda Gajol Hospital: 'আমাদের হাসপাতালে স্বয়ংক্রিয় লিফট। কোনও লিফট চালক নেই। স্বাস্থ্য ভবনে জানানো আছে। লিফট চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে কোনও দুর্ঘটনা ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়।' 

সোমক লাহিড়ি, মালদা : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লিফট বিভ্রাটের ভয়ঙ্কর পরিণতির ক্ষত এখনও তাজা। তার মাঝেই আরেক সরকারি হাসপাতালে নজরে এল ভয়ানক দৃশ্য। মালদার গাজোলের স্টেট জেনারেল হাসপাতালের লিফটে নেই লিফটম্যান। লিফটের বাইরে সেঁটে দেওয়া হয়েছে একটি নোটিস। সেখানে লেখা রয়েছে, 'আমাদের হাসপাতালে স্বয়ংক্রিয় লিফট। কোনও লিফট চালক নেই। স্বাস্থ্য ভবনে জানানো আছে। লিফট চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে কোনও দুর্ঘটনা ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়।' 

হাসপাতালে আসা রোগীর পরিজনদের নিজেদেরই চালাতে হচ্ছে লিফট। সমস্যা হচ্ছে, গাজোল মূলত গ্রামীণ এলাকা। গ্রামের অনেক মানুষই, বিশেষত বয়স্করা সেভাবে এই স্বয়ংক্রিয় লিফটের নিয়ম-কানুনের সঙ্গে পরিচিত নন। আর জি করের ঘটনার পর থেকে সকলের মনেই রয়েছে আতঙ্ক। তাই শরীরে কষ্ট হলেও সিঁড়ি ভেঙেই যাতায়াত করতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। প্রবল সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়, পরিজনরা। 

আর জি করে লিফট বিভ্রাট, লিফটে ছিল ত্রুটি, সেখানে ছিল না কোনও লিফটম্যান, লিফটে আটকে বেঘোরে প্রাণ গিয়েছে যুবকের 

ছেলেকে চিকিৎসা করাতে আর জি করে নিয়ে গিয়েছিলেন বাবা। সেখানেই তাঁর সঙ্গে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। লিফটে আটকে মৃত্যু হয় দমদমের বাসিন্দা বছর ৪০- এর অরূপ বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুর আগের দিন জন্মদিন ছিল অরূপের। হাসপাতালে ছেলেকে সুস্থ করতে এসে লিফটে আটকে প্রাণ হারাতে হয়েছে বাবাকে। আর জি কর মেডিক্যালে লিফট বিপর্যয়ে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। তাদের মধ্যে ৩ জন লিফটম্যান ও ২ জন নিরাপত্তারক্ষী। 

কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামে স্বাস্থ্যকেন্দ্রে চাঙড় ভেঙে মৃত্যু হয়েছে ৪ মাসের শিশুকন্যার 

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের ছাদের চাঙড় খসে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে ৪ মাসের শিশুকন্যার। মৃত শিশুটির মা শিবানী সোরেন কাটোয়া পুরসভার অধীনে একটি স্বাস্থ্যকেন্দ্রে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত এবং বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। কর্মসূত্রে এই কোয়ার্টারে থাকত এই পরিবার। 

ঘুমন্ত অবস্থায় আচমকা শিশুটির মাথায় ভেঙে পড়ে ছাদের চাঙড়। পরিবারের বাকি সদস্যরা অল্পের জন্য রক্ষা পেলেও গুরুতর জখম হয় বাচ্চাটি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, কোয়ার্টারের বেহাল দশা নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও, মেরামতির কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ
TMC Leader: কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল পুলিশবাহিনী, নাবালিকা ধর্ষণ-সহ একাধিক অভিযোগ
কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল পুলিশবাহিনী, নাবালিকা ধর্ষণ-সহ একাধিক অভিযোগ
Nadia News: কালীগঞ্জে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত ২
Nadia News: কালীগঞ্জে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত ২
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget