এক্সপ্লোর

Malda News: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণের অভিযোগ মালদার চাঁচলে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যক্তির নাম মুকুল আলি। তাঁর বাড়ি চাঁচলের সাহাবাজপুর গ্রামে। গোটা ঘটনার বিবরণ জানিয়ে চাঁচল থানার খরবা ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন অপহৃত ব্যক্তির স্ত্রী আকতারি বিবি

করুণাময় সিংহ, মালদা: গতকালই রাজ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায় খুন হয়েছেন সদ্য নির্বাচিত দুই কাউন্সিলরকে। এবার মালদার (Malda) চাঁচলে এক ব্যক্তিকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণের অভিযোগ উঠল। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের কাছে স্বামীকে অপহরণের অভিযোগ জানিয়েছেন স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার খরবা ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যক্তির নাম মুকুল আলি। তাঁর বাড়ি চাঁচলের সাহাবাজপুর গ্রামে। সোমবার গোটা ঘটনার বিবরণ জানিয়ে চাঁচল থানার খরবা ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন অপহৃত ব্যক্তির স্ত্রী আকতারি বিবি।

আরও পড়ুন - Malda: মালদার ইংরেজ বাজার থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়

অপহৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী দিঘাবসতপুরে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। রবিবার রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মুকুল আলি নামে ওই ব্যক্তি। কিন্তু সময় মতো বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। সেই সময়ই আশপাশের এলাকা থেকে তিনি শুনতে পান যে তাঁর স্বামীকে অপহরণ করে কেউ বা কারা গাড়িতে তুলে নিয়ে চম্পট দিয়েছে। জানা গিয়েছে, মুলাইবাড়ী-সাহাবাজপুর গ্রামীণ সড়কের মাঝামাঝি বিলাসী এলাকায় বোলেরো গাড়িতে এসে কয়েকজন ওই ব্যক্তির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ করে। অপহৃত ব‍্যক্তির কাছে নগদ কুড়ি হাজার টাকা ছিল বলে দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। সোমবার খরবা ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে অপহৃত ব‍্যক্তির  স্ত্রী আকতারি বিবি। খরবা ফাঁড়ির ইনচার্জ মনোরঞ্জন সরকার জানিয়েছেন, তাঁরা অভিযোগ পেয়েছেন। এবং ঘটনার তদন্তও শুরু হয়েছে। পাশাপাশি বিলাসী এলাকা থেকে একটি সাইকেলও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কে বা কারা ওই ব্যক্তিকে অপহরণ করেছে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি। অপহৃত ব্যক্তির সঙ্গে কারও কোনও পুরনো শত্রুতা ছিল কিনা, সে সম্পর্কেও তদন্ত চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্যে একের পর এক এমন ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget