এক্সপ্লোর

Migrant Worker Problem: বাংলায় কথা বলার জের, পরিযায়ী শ্রমিকদের ৭দিন আটকে রাখার অভিযোগ হরিয়ানায়

Malda News: স্রেফ বাংলায় কথা বলায়, হরিয়ানায় ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ মালদার চাঁচলের বাসিন্দা বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের।

অভিজিৎ চৌধুরী, মালদা: বাংলায় কথা বলায় মালদার চাঁচলের বাসিন্দা ৪জন পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে ৭দিন আটকে রাখার অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। থানায় নিয়ে যাওয়ার পরে তাঁদের দিয়ে শৌচালয়, ঘর ও জুতো পরিষ্কার করানো হয় বলে দাবি পরিবারের সদস্যদের। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে তৃণমূল।

সামান্য বাড়তি রোজগারের আশায় ভিন রাজ্যে গিয়েছিলেন। কিন্তু স্রেফ বাংলায় কথা বলায়, হরিয়ানায় ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ মালদার চাঁচলের বাসিন্দা বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের। আক্রান্ত পরিযায়ী শ্রমিকের অভিযোগ, "বলে তোমরা বাংলাদেশি, আমাদের বলেছিল তোমরা আঙুলের ছাপ দাও, তারপরে আমাদের থানায় উঠিয়ে নিয়ে চলে গেছিল।'' এই সকল পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি, গত ১৬ তারিখ, ৪ জনকে তুলে নিয়ে যায় বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ। থানায় নিয়ে যাওয়ার পরে তাঁদের দিয়ে শৌচালয়, ঘর ও জুতো পরিষ্কার করানো হয় বলে অভিযোগ। আক্রান্ত পরিযায়ী শ্রমিক বলেন, "আমি খেতে বসেছিলাম, আমাদের নিয়ে আসে তাও, (বলে) পরিচয়পত্র দেখানোর পরে চলে যাবে। এইভাবে মিছিমিছি নিয়ে গেল, সব নথি দেখালাম, বলছে এসব ডুপ্লিকেট। এগুলো চলবে না।''

দীর্ঘদিন ধরে হরিয়ানায় নির্মাণ কাজের সঙ্গে যুক্ত এইসব পরিযায়ী শ্রমিকরা। বৈধ নথি দেখানোর পরেও তাঁদের থানায় ৭ দিন আটকে রাখার অভিযোগ। পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে অবশেষে ২৩ তারিখ পরিযায়ী শ্রমিকদের মুক্তি দেয় হরিয়ানা পুলিশ। মুক্তির পরে হরিয়ানাতে নিজেদের আস্তানায় ফিরে গেছেন পরিযায়ী শ্রমিকরা। তারপরেও আতঙ্ক কাটছে না পরিবারের সদস্যদের। পরিযায়ী শ্রমিক আনিসুর রহমানের বাবা সাদেক আলি, "বাংলাদেশি (সন্দেহে) ধরে নিয়ে গেছিল, মারধর হয়েছে খুব, ঘর পরিষ্কার করাল, শৌচালয় পরিষ্কার করাল, খাবার দেয়নি,  ৭টার দিকে দুটো রুটি আর জল টল কিচ্ছু নেই।''

বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে তৃণমূল। ভিনরাজ্য়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ শনিবারই সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আমেরিকার একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদন তুলে ধরে তিনি লেখেন, "ভারতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পরিকল্পিতভাবে এই নিপীড়ন এবং নির্বাসন প্রক্রিয়া বাস্তবায়িত করা হচ্ছে মূলত বিজেপি-শাসিত অসম, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লির মতো রাজ্যগুলিতে। লজ্জা!! এবার, দেশের এই ভাষা সন্ত্রাসের দিকে নজর রাখছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিও! এটা (বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার) এখনই বন্ধ হওয়া উচিত।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget