এক্সপ্লোর

Malda News: মালদায় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক অর্থ, ভোটের আগে কোথায় নিয়ে যাচ্ছিলেন এত টাকা?

Malda BJP News: গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ

করুণাময় সিংহ, মালদা: আগামী শুক্রবার তৃতীয় দফার ভোটের আগে মালদায় গাড়ি থেকে উদ্ধার হল টাকা। নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল নগদ প্রায় ২ লক্ষ টাকা।                                                                                     

সোমবার বিকেলে নাকা চেকিংয়ে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার প্রায় নগদ দুই লক্ষ টাকা। গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। তার দাবি তিনি এলআইসি এজেন্ট সেই টাকা জমা দিতে যাচ্ছিলেন। 

গাড়ি আটকের পর ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব। তবে নির্বাচন ঘোষণা হওয়ার পরও এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিল তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন ফ্লাইং স্কোয়াড টিম ও পুলিশ।মোট ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ। 
নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কোন দল এভাবে টাকা নিয়ে যেতে পারে না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। এলআইসি এজেন্টকে টাকা জমা দিতে যাচ্ছিলেন বলে দাবি করেছেন বিজেপি নেতা। নির্বাচন ঘোষণা হওয়ার পর এত টাকা নিয়ে বিজেপি নেতা কোথায় যাচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এই নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। 

আরও পড়ুন, আর ৪ দিনের কষ্ট ! তারপরই বৃষ্টি , প্রথমেই ভিজবে এই ৩ জেলা, জানিয়ে দিল আবহাওয়া অফিস

এদিকে, কিছুদিন আগে রিষড়ায় এসএসটি নাকায় আটক হয়েছিল তিন লক্ষ টাকা। নাকা তল্লাশিতে রিষড়া বাগখালে একটি চারচাকা গাড়িতে তল্লাসি চালিয়ে তিন লক্ষ উনচল্লিশ হাজার আটশ সত্তর টাকা আটক করেছিল নির্বাচন কমিশনের স্টাটিক সার্ভেলিয়ান টিম(এসএসটি)। 

গাড়ি থেকে উদ্ধার হয় টাকা। টাকা সমেত গাড়িকে আটক করে রিষড়া থানার পুলিশ। ভগবান পাঠক নামে বাড়ি বিহারের বাসিন্দা গাড়ি  চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।টাকা কোথায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল সদুত্তর দিতে না পারায় আটক করা হয় টাকা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget