এক্সপ্লোর

Malda News: রাতের অন্ধকারে চুরি মন্দিরের সামগ্রী, ২৪ ঘণ্টায় সমাধান করল পুলিশ

Malda News: বেশ কিছু দিন ধরেই এলাকায় (Malda News) চোরের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ।

করুণাময় সিংহ, মালদা: অভিযোগ দায়ের হলেও বছরের পর বছর তা পড়ে থাকে, সুরাহা হয় না বলে বদনাম রয়েছে। কিন্তু সে সব মিথ্যা প্রমাণ করল মালদা (Malda) থানার অন্তর্গত মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ (Police)। ২৪ ঘণ্টার মধ্যেই মন্দিরে চুরির (Theft in Temple) ঘটনার সমাধান করে দেখাল তারা। তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা গিয়েছে মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রীও।  

বেশ কিছু দিন ধরেই এলাকায় (Malda News) চোরের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে জানা যায়, এলাকার মন্দিরের জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে রাতের অন্ধকারে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন এলাকাবাসী। দ্রুত চোর ধরে, কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান সকলে।

এই চুরির ঘটনার তদন্তে নেমে প্রথমে বিপ্লব কর্মকার নামের এক যুবককে আটক করে পুলিশ। তাঁকে জেরা করেই বাকি দু’জনের হদিশ মেলে বলে জানা য়ায়। সেই মতো শনিবার তিন জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিপ্লব কর্মকার। তাঁর  বাড়ি ৯ নম্বর ওয়ার্ড কর্মকার পাড়া। এ ছাড়াও আরও দু’জনের পরিচয় সামনে এসেছে। তাঁরা হলেন, মোস্তফা শেখ, বাড়ি মির্জাপুর, আশরাফুল হক, বাড়ি কালিয়াচক থানার সুজাপুর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকাসক্ত যুবকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন সকলেই। মাদকের নেশায় আসক্ত হয়ে কিছু যুবক এলাকায় ক্রমাগত চুরির ঘটনা ঘটিয়ে চলেছেন। সকলের অলক্ষ্যে জিনিসপত্র চুরি করছে মাদকাসক্তের দল।  এ নিয়ে বার বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি এলাকাবাসীর।

আরও পড়ুন: WB Corona Update: আক্রান্তের সংখ্যা কমলেও করোনায় মৃত্যু বাড়ল রেকর্ড সংখ্যায়, রাজ্যে বাড়ছে উদ্বেগ

এ ব্যাপারে পুলিশকে (Malda Police) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবাড়ি ফাঁড়ির ওসি হারাধন দাস জানিয়েছেন, চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধৃতদের পুলিশ রিম্যান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই এলাকায় চোরের একটি দল রয়েছে, সেই দলে আর কে কে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হারাধনবাবু।  

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget