এক্সপ্লোর

Malda News: ভিন রাজ্য থেকে আসছে না কয়লা, মালদায় শতাধিক ইটভাটায় বন্ধ উৎপাদন

Malda News Update: ভালো মানের কয়লা (Coal) আসছে না ভিন রাজ্য থেকে। প্রভাব পড়ছে উৎপাদনে। তাই নিয়ে মালদায় ইটভাটা শ্রমিকদের বিক্ষোভ নেমে এল রাস্তায়।  বিক্ষোভে সামিল ইটভাটা মালিকরাও।

করুণাময় সিংহ, মালদা: অসম (Assam), মেঘালয় (Meghalaya) থেকে আসছে না উৎকৃষ্ট মানের কয়লা (Coal)। তার জেরে মালদার হরিশ্চন্দ্রপুরে শতাধিক ইটভাটায় (Brickyards) উৎপাদন বন্ধ। সঙ্কটে বহু পরিবার। এই অভিযোগ তুলে পথে নেমে বিক্ষোভে সরব হলেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। বিক্ষোভ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ভালো মানের কয়লা (Coal) আসছে না। প্রভাব পড়ছে উৎপাদনে। তাই নিয়ে মালদায় ইটভাটা শ্রমিকদের বিক্ষোভ নেমে এল রাস্তায়।  বিক্ষোভে সামিল ইটভাটা মালিকরাও। তাঁদের অভিযোগ, জেলায় গত ৩ মাস ধরে অসম ও মেঘালয় থেকে ইট পোড়ানোর কয়লা আসছে না। তার জেরে কার্যত বন্ধ হতে বসেছে উৎপাদন। বাড়ছে আর্থিক ক্ষতির পরিমাণ।

হরিশ্চন্দ্রপুরের ইটভাটার মালিক গোলাম মোর্তাজা বলেন, “অসমের কয়লা ভাল। রানিগঞ্জের কয়লা দিয়ে ভাল করে ইট পোড়ানো যায় না। অসম থেকে কয়লা না এলে ইটভাটা বন্ধ হয়ে যাবে।’’ স্থানীয় সূত্রে খবর, মালদার হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকে মোট ১৩০টি ইটভাটা রয়েছে।  প্রায় ২৫ হাজার শ্রমিক সেখানে কাজ করেন। তাঁদের বক্তব্য, এরাজ্যের রানিগঞ্জ ও আসানসোলের কয়লার দাম বেশি অথচ তাতে ভাল করে ইট পোড়ানো যায় না। ইটের গুণগত মান ভাল না হলে তা কম দামে বিক্রি করতে হয়। তাই ভাল মানের ইট তৈরির জন্য অসম ও মেঘালয়ের কয়লার ওপর নির্ভরশীল তাঁরা। হরিশ্চন্দ্রপুরের ইটভাটার শ্রমিক বাবর আলি, “ইট ভাটায় কাজ করে সংসার চলে। ইটভাটা বন্ধ হওয়ায় আমাদের ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হবে।’’

এই ইস্যুতে তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, “বিজেপি শাসিত অসম থেকে কয়লা আনার বিষয়ে ঘৃণ্য রাজনীতি করছে তৃণমূল সরকার।‘’ পাল্টা তৃণমূলের জেলা কমিটির সদস্য দুলাল সরকার বলেন, “অসমে বিজেপি সরকার রয়েছে। তৃণমূল সরকার ও বাংলার মানুষকে বিপদে ফেলতে কয়লা পাঠানো হচ্ছে না।’’রাজনৈতিক তরজা মধ্যেই ইটভাটার মালিক ও শ্রমিক, প্রত্যেকের একটাই দাবি, অবিলম্বে সমস্যার সমাধান হোক।

আরও পড়ুুন: Malda: ইংরেজবাজারে বিজেপি বিধায়কের ‘পাড়ায় বিধায়ক’ কর্মসূচি, পুরভোটের আগে নাটক, কটাক্ষ তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
Abhishek Banerjee: বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
Abhishek Banerjee: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
Sabyasachi Laskar : NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget