এক্সপ্লোর

Malda News: বারবার বিতর্কে, কেন এত বেপরোয়া সিভিক ভলান্টিয়ার? মালদাকাণ্ডে ফের প্রশ্ন

Civic Volunteer Role Controversy: আগেও বারবার নানা অপরাধে জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারদের একাংশের নাম।

কলকাতা: মালদায় সিভিক ভলান্টিয়ারের মারধরের ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছে সিভিক ভলান্টিয়াররা। দুবছর আগে রাজ্য় পুলিশের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না। তারপরও সেই কাজে দেখা গেছে সিভিক ভলান্টিয়ারদের। সিভিক নিয়ে বিভিন্ন সময়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তবে তারপরও সিভিক আছে সিভিকেই। 

ফের সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির অভিযোগ। এবার মালদায়। এটা অবশ্য় প্রথমবার নয়। এর আগেও বারবার নানা অপরাধে জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারদের একাংশের নাম। তার মধ্য়ে সাম্প্রতিককালের সবথেকে বড় ঘটনা আর জি কর-কাণ্ড। ২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায়, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায়ের। যিনি সেই সময় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন। এই আর জি কর মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য় করেন, এটা একটা সুন্দর ব্যবস্থা (সিভিক ভলান্টিয়ার) যেখানে, রাজনৈতিক মদতপুষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে।

২০২১ সালে ছিনতাইকারী সন্দেহে এক্সাইড মোড়ে রাস্তায় ফেলে যুবককে মারতে দেখা যায় এক সিভিক ভলান্টিয়ারকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই যুবকের বুকে বুট পরা পা তুলে দেন সিভিক ভলান্টিয়ার। ছাত্রনেতা আনিস খানের রহস্য়মৃত্য়ুতেও গ্রেফতার হয়েছিল এক সিভিক ভলান্টিয়ার। সেই সংক্রান্ত মামলায় হাইকোর্টে দাঁড়িয়ে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজের ব্যক্তিগত মত হিসাবে বলেছিলেন, রাজ্য জুড়ে সিভিক নিয়োগ বন্ধ রাখা উচিত।

সিভিক পুলিশদের একাংশের আচরণ নিয়ে প্রশ্ন, সমালোচনা, বিতর্ক হয়েছে বিস্তর। এই প্রেক্ষিতে, ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে সার্কুলার জারি করে রাজ্য পুলিশ। যেখানে স্পষ্ট বলা ছিল, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা। বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিভিক ভলান্টিয়াররা পুলিশের সাহায্যকারীর ভূমিকায় থাকবেন। তবে আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না। পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্য় পুলিশে মোট পুলিশকর্মীর সংখ্য়া, ৭৯ হাজার, ৩২ জন। সেখানে সিভিক ভলান্টিয়ারের সংখ্য়াটা ১ লক্ষ ২৪ হাজার। ২০২৩ সালে একটি মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন, পুলিশে স্থায়ী নিয়োগ না হওয়াতে নির্ভর করতে হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের ওপর। 

কিন্তু, এর কয়েকমাসের মধ্য়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে মুর্শিদাবাদের ডোমকল, রানিনগর থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে অশান্তি থামাতে পুলিশের সঙ্গেই দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের। লাঠি হাতে, আইনশৃঙ্খলা রক্ষা করতেও দেখা যায় তাদের প্রায় একই সময়ে ভাঙড় যখন অশান্ত, সেখানে সেখানে পুলিশের উর্দিতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের।  ক্য়ামেরা দেখেই এদিক-ওদিক পালাতে শুরু করেন উর্দির আড়ালে থাকা সিভিকরা। কেউ আবার দোকানের ভিতর ঢুকে নিজেকে আড়াল করার চেষ্টা করে। ২০২৪ সালের ১ জুলাই ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে গন্ডগোল বাধলে সেখানে লাঠিচার্জ করতেও দেখা যায় সিভিক ভলান্টিয়ারকে। 

আরও পড়ুন: Bratya Basu Poster Controversy: 'WANTED, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান' ব্রাত্যর ছবি দিয়ে SFI-এর পোস্টার

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget