এক্সপ্লোর

Malda: তৃণমূল ছেড়ে সিপিআইএমে, ভোটের আবহে মালদায় উলটপুরাণ

Panchayat Election:সিপিএমের দাবি, মানিকচকে শতাধিক তৃণমূল নেতা-কর্মী শাসক শিবির ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে।

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোট ঘিরে দিকে দিকে অশান্তির আবহ। অনেক জায়গাতেই সামনে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঠিক তখনই তৃণমূল ছেড়ে অন্য় দলে যোগ দেওয়ার ঘটনাও সামনে আসছে। যেমন মালদার মানিকচকের ঘটনা। সিপিএমের দাবি, মানিকচকে শতাধিক তৃণমূল নেতা-কর্মী শাসক শিবির ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে। 

মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ আসাউদজামান, ১৩৫ নম্বর বুথের বুথ সভাপতি রিঙ্কু আলম-সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছেন বলে দাবি। সিপিআইএম নেতা মহম্মদ ইয়ামানুদ্দিনের হাত ধরে আসাউদজামান তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিয়েছেন। আসাউদজামান বলেন, 'তৃণমূলে দালালের রাজ চলছে। দলের ভাবমূর্তি আমার পছন্দ হল না। তাই আমি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলাম।'

তৃণমূলের দাবি:
দলবদলকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এনায়েতপুর অঞ্চলের  তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মহম্মদ তাফাজ্জাল হোসেনের দাবি, 'তৃণমূলের টিকিট না পাওয়ার কারণেই সিপিআইএমে যোগদান করেছে।'

গতকাল তৃণমূলে ভাঙনের ছবি দেখতে পাওয়া গিয়েছিল উত্তর ২৪ পরগনায়। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরে তৃণমূলে বড়সড় ভাঙন দেখা যায়। শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, প্রাক্তন প্রধান-সহ শতাধিক নেতা, কর্মী। তৃণমূলত্যাগীদের মধ্যে রয়েছেন হাবড়া ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বাঁশপুল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও যুব তৃণমূলের একাধিক নেতা, কর্মী। শাসকের দুর্নীতি-যোগের প্রতিবাদেই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগীদের। অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন 
আটকানোর চেষ্টা করছে তৃণমূল। দলবিরোধী কাজের জন্য আগেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় দলত্যাগ, পাল্টা দাবি তৃণমূলের।

আইএসএফ-এও যোগ:
১০ লক্ষ টাকায় পঞ্চায়েতে তৃণমূলের টিকিট বিক্রি করেছেন বিধায়ক। টিকিট দেওয়ার টোপ দিয়ে ৩ বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে, টাকাও নিয়েছে। বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামের শতাধিক কর্মী, সমর্থক। দলবদলের পরেই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নেয় আইএসএফ। তাদের দাবি, তৃণমূল যে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছে, এটাই তার প্রমাণ। কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের পাল্টা দাবি, অভিযোগকারীরা একুশের বিধানসভা ভোটের সময় থেকেই আইএসএফের সঙ্গে যুক্ত। সাংগঠনিক সিদ্ধান্ত মেনেই তৃণমূলে টিকিট দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?

সেরা শিরোনাম

Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Suvendu Adhikari: অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা! এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা
অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা! এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget