এক্সপ্লোর

Malda: জাতিগত শংসাপত্র জাল করে চাকরি, গ্রেফতার শিক্ষক

Malda News: মালদারই মথুরাপুর থেকে ভূতনি থানার তাজপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত তপন মণ্ডলকে গ্রেফতার করা হয়।

করুণাময় সিংহ, মালদা: জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট জাল করে চাকরি পাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মালদার মানিকচক থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগ দায়ের করেছিলেন মহকুমা শাসক। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার, মালদারই মথুরাপুর থেকে ভূতনি থানার তাজপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত তপন মণ্ডলকে  গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, জাতিগত শংসাপত্র জাল করে চাকরি পাওয়ার বিষয়টি জানাজানি হতেই, কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়।

কী ভাবে মিলল খোঁজ:
স্কুল সার্ভিস কমিশনের তরফে ৪ জনের জাতি শংসাপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন, মালদা সদরের মহকুমা শাসক। ২ ফেব্রুয়ারি, সেই যাচাই প্রক্রিয়াতে ধরা পড়ে যে তপন মণ্ডলের শংসাপত্র আসলে জাল। তারপরেই মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন এসডিও। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার গ্রেফতার করা হয় তপন মণ্ডলকে। 

মালদা জেলা আদালতের সরকারি আইনজীবী উৎপল মণ্ডল বলেন, 'জাল শংসাপত্র কেসে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে, পুলিশ নিজের হেফাজতে চেয়েছে।' মালদা সদরের মহকুমা শাসক জানিয়েছেন, ৪ জনের বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছিল। এসএসসি জানতে চেয়েছিল, এদের শংসাপত্র আসল কি না। তাঁদের মধ্যে একজনের জাতি শংসাপত্র জাল পাওয়া গিয়েছে। 

নিয়োগ দুর্নীতি এবং তার সঙ্গে কোটি কোটি টাকার লেনদেন- এমন অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। একাধিক গ্রেফতার হয়েছে, উঠে আসছে নতুন নতুন তথ্যও। জাতি শংসাপত্র জাল করে চাকরি পাওয়ার ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'এই রাজ্যে কোর্ট অর্ডার না দিলে কিছু হয় না।' মালদার তৃণমূল মুখপাত্র শুভময় বসু বলেন, 'পুলিশ আছে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে।'

ধৃতকে শনিবার আদালতে তোলা হলে, তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মালদা জেলা আদালত।

নিখোঁজ গোপাল: 
এদিকে ফের একবার খোঁজ নেই গোপাল দলপতির। এর আগে গোপাল দলপতি সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে এলেও, বৃহস্পতিবার CBI-এর ডাকে হাজিরা দেননি তিনি। তাঁকে ফোনেও পাওয়া যাচ্ছে না বলেই খবর। প্রসঙ্গত, গোপাল দলপতির জন্ম পূর্ব মেদিনীপুরে। কিন্তু গোপাল দলপতি ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়, দু-জনের ফ্ল্যাটের হদিশ মিলেছে দক্ষিণ কলকাতার বেহালায়। রাজা রামমোহন রায় রোডের এই বহুতলে ফ্ল্যাট রয়েছে হৈমন্তী ও গোপালের। পাশাপাশি এদিনই কোঁজ মিলেছে গোপাল দলপতির কোচিং সেন্টারেরও। 

আরও পড়ুন: ফের পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি, বকেয়া DA'র দাবিতে আন্দোলনে অনড়
 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget