এক্সপ্লোর

Malda: 'গ্রামে ঢুকবেন না নেতা-মন্ত্রীরা' দেওয়াল লিখে প্রতিবাদ গ্রামবাসীদের

 গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তা, পরিশ্রুত পানীয় জলের বারবার দাবি জানালেও, কোনও লাভ হয়নি।

মালদা: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে, দিদির দূত হয়ে যাওয়া, তৃণমূলের (TMC) জনপ্রতিনিধিদের ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। গ্রামে ঢুকবেন না নেতা-মন্ত্রীরা, এবার মালদায় দেওয়াল লিখনে প্রতিবাদ গ্রামবাসীদের । দিদির দূত ও নেতা-মন্ত্রীদের এই পাড়ায় ঢোকা নিষেধ বলে লেখা হল দেওয়ালে ।  গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তা, পরিশ্রুত পানীয় জলের বারবার দাবি জানালেও, কোনও লাভ হয়নি । বিজেপির ষড়যন্ত্র, বলে অভিযোগ করেছে তৃণমূল । দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের কেন ঢুকতে দেবেন গ্রামবাসীরা? পাল্টা কটাক্ষ বিজেপির । 

মালদার পর ইংরেজবাজার: মঙ্গলবাড়িতে (Mangal Bari) দেওয়াল লিখন দেওয়াল লিখনের পর এবার পোস্টার । পুরাতন মালদার (Old Malda) পর ইংরেজবাজার (English Bazar)। দিদির দূতদের গ্রামে ঢুকতে না দেওয়া নিয়ে এবার পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হল মালদায়। টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ-স্লোগান ।

রাস্তা না হলে ভোট বয়কটেররও হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীদের একাংশ । ইংরেজবাজারের কাজিগ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের । খোয়ার মোড় থেকে বাহান্ন বিঘা অবধি প্রায় এক কিলোমিটার রাস্তা একেবারের চলাচলের অযোগ্য ।

গ্রামবাসীদের অভিযোগ, ভোটের পর ভোট গেলেও রাস্তার বেহাল ছবিটা আর বদলাচ্ছে না । এই ক্ষোভেই এবার গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছেন গ্রামবাসীরা । পোস্টারে মূলত দিদির দূতদের কথা উল্লেখ করা হলেও, রাস্তা সারাই না হওয়া পর্যন্ত, কোনও রাজনৈতিক দলের নেতাকেই গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে । গ্রামবাসীদের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকেই বিঁধেছে বিজেপি-সিপিএম ।

তৃণমূল আবার এই পোস্টার দেওয়ার পিছনে,রাজনৈতিক কারণ দেখতে পাচ্ছে । এর আগে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে দেখা গেছে দিওয়াল লিখন । যেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে,  বেহাল রাস্তা ও পরিশ্রুত জলের ব্যবস্থা না হলে, দিদির দূত ও নেতা-মন্ত্রী পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। এবার দিদির দূতদের গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল ইংরেজবাজারের গ্রামে।

মহম্মদবাজারও বিক্ষোভ:  মহম্মদবাজারও বিক্ষোভ বাধে এই একই দিনে। বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে বিধায়ককে এলাকায় দেখে অনুন্নয়নের অভিযোগ তুলে ধূমকেতু বলে কটাক্ষ করেন গ্রামসভার নেতা। তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget