এক্সপ্লোর

Malda TMC Leader Death: এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, 'মাথার দাম' ঘোষণা পুলিশের

Malda News: মালদায় তৃণমূল নেতা খুনের ৩দিন, এখনও অধরা আরও ২ অভিযুক্ত। সন্ধান পেতে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা।

করুণাময় সিংহ এবং অনির্বাণ বিশ্বাস, মালদা: দুলাল সরকারের বাড়ির কাছে বসেই খুনের পরিকল্পনা? নিহত তৃণমূল নেতার বাড়ি থেকে ৫০ মিটার দূরে অন্যতম অভিযুক্তের বাবলু যাদবের বাড়ি। দুলালের বাড়ি থেকে ৩০০ মিটার দূরে থাকত আরেক অভিযুক্ত কৃষ্ণ রজক

দুলাল সরকারের বাড়ির কাছে বসেই খুনের পরিকল্পনা? এবার এই প্রশ্নই উঠছে। কারণ, নিহত তৃণমূল নেতার বাড়ি থেকে মেরেকেটে ৫০ মিটার দূরে অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের বাড়ি। দুলাল সরকারের বাড়ি থেকে ৩০০ মিটার দূরে ইংরেজবাজারের রেলওয়ে ব্যারাক কলোনিতে থাকত আরেক অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন। রোহনের ভাই অমিত, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সে থাকত দুলাল সরকারের বাড়ি থেকে ২০০ মিটার দূরে ঝলঝলিয়া রেলওয়ে কলোনিতে। পুলিশের অনুমান, তৃণমূল নেতার বাড়ির কাছে মহানন্দা পল্লিতে বসেই খুনের ছক কষা হয়েছিল। দুলালের গতিবিধির ওপর নজর রাখতে করা হয়েছিল রেকি। খুনের পর থেকেই ফেরার রোহন ও বাবলু। তদন্তকারীরা মনে করছেন, অন্যতম দুই ষড়যন্ত্রীকে গ্রেফতার করলেই মিলবে বড় মাথার খোঁজ। বাবলু ও রোহনের হদিশ পেতে ইতিমধ্যেই তাদের ছবি প্রকাশ করে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে মালদা জেলা পুলিশ। 

ঠিক কী ঘটেছিল? 

বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কারখানার সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা। তখনই আচমকা সেখানে হাজির হয় মুখ ঢাকা চার দুষকৃতী। তৃণমূলের জেলা সহ সভাপতিকে লক্ষ্য় করে গুলি চালায় তারা। প্রাণে বাঁচতে দৌড়ে একটি দোকানে ঢুকে পড়েন তৃণমূল নেতা। তাড়া করে সেখানে ঢুকে, দোকানের মধ্যেই তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, তৃণমূলের জেলা সহ সভাপতিকে লক্ষ্য় করে, চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনা যখন ফের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল, তখ খোদ পুলিশমন্ত্রীই দায়ী করেন পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সঙ্গে কাজ করছে। বাবলা সরকার আজ মার্ডার হয়েছে। পুলিশের গাফিলতিতে অফ কোর্স। কারণ, ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, আগেও অ্যাটাক হয়েছিল।''এই ঘটনায় এখনও অধরা আরও দুই অভিযুক্ত।                

আরও পড়ুন: Ranigunj Hospital Chaos:শিশুর জন্মের পর মায়ের মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রানিগঞ্জে

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget