এক্সপ্লোর

Malda News: 'তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল পঞ্চায়েত সদস্যের ছেলের..', মালদায় জন্মদিনের পার্টিতে TMC নেতাকে 'খুনে' গ্রেফতার দলেরই ৪ জন !

Malda TMC Murder Case: মালদায় জন্মদিনের পার্টিতে TMC নেতাকে খুন করল কে ? ইংরেজবাজার থানার পুলিশের জালে কারা ?

মালদা: মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন পঞ্চায়েত সদস্য-সহ দলেরই ৪ জন। অভিযোগ, ১০ জুলাই জন্মদিনের পার্টিতে যান স্ত্রীর সামনেই পিটিয়ে, কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী ও জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদকে। এই ঘটনায় ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ, তাঁর ভাই ও তৃণমূল নেতার দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন, কলকাতা মেডিক্য়ালে ডাক্তারি ছাত্রীকে 'যৌন নিগ্রহ', বেআইনি তদন্ত চালানোর অভিযোগ 'অভয়া সেলে'র বিরুদ্ধে !


Malda News: 'তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল পঞ্চায়েত সদস্যের ছেলের..', মালদায় জন্মদিনের পার্টিতে TMC নেতাকে 'খুনে' গ্রেফতার দলেরই ৪ জন !

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, জমি নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে তৃণমূল কর্মীর বিবাদ চলছিল। পাশাপাশি, তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে একসময় সম্পর্ক ছিল পঞ্চায়েত সদস্যের ছেলের। তা নিয়েও ২ জনের মধ্যে টানাপোড়েন ছিল। সম্পর্কে তিক্ততার কারণেই খুন বলে পুলিশের অনুমান। 

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ ও কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ যৌথভাবে সঙ্গে জমির ব্যবসা করতেন।বৃহস্পতিবার রাতে, আবুল ও তাঁর স্ত্রী-সহ বেশ কয়েকজন একটি জন্মদিনের পার্টিতে লক্ষ্মীপুরে যায়। অভিযোগ, সেখানেই জমির ব্যবসা নিয়ে দুই পক্ষের গন্ডগোল শুরু হয়।অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মী আবুলকে কুপিয়ে খুন করেন মাইনুল।বাধা দিতে গেলে আহত হয় তৃণমূল কর্মীর স্ত্রী-সহ ৩ জন। 
 
নিহত তৃণমূল কর্মীর বাবা  আইনুল হক বলেন, শুনলাম নাকি মাইনুল লোকজন দিয়ে মারধর করেছে। জমির ব্যবসা। মনেহয় পঞ্চায়েত সমিতির সদস্য। কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য। মারপিঠ, মারধর করে। আমার ছেলেকে নিমন্ত্রণ করেছিল। মোটামুটি পৌনে ১২টা-১২টার দিকে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত মাইনুল শেখের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ইংরেজবাজার ব্লকের তৃণমূল সভাপতি। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ইংরেজবাজার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি প্রতিভা সিংহ বলেন,' আমি যখন ২০২৩-এ ভোট করি ওকে আমি টিকিট দিইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল ২০১৮ তে । কিন্তু ওর নামে অনেক অভিযোগ ছিল এবং ও জমির মাফিয়া ও খুবই বাজে ছেলে। ওই জন্য আমি ওকে...করেছিলাম টিকিট দিইনি। তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না। যারা জয়েন করিয়েছে তারা তো জানে।' 

এরমধ্যেই সামনে এসেছে এই ছবি। যেখানে দেখা যাচ্ছে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সীর হাত থেকে পতাকা নিয়ে দলে যোগদান করছেন মাইনুল শেখ। এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। মালদা দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন তেমন এটা কিন্তু অবৈধ যে ব্যবসা তৃণমূল করছে,তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গন্ডগোল থেকেই এই ঘটনাগুলো ঘটছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget